ED: খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা, গার্ডেনরিচে বিরাট অভিযানে ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার সাত সকালে অভিযান ইডির৷ শহর কলকাতায় তিন জায়গা, পার্কস্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচের শাহি আস্তাবলে শুরু হয় ইডির অভিযান৷ মোবাইল অ্যাপ প্রতারণা মামলায় এই অভিযান বলে জানা গেছে। ৫ কোটি টাকা এখনও অবধি উদ্ধার হয়েছে এরপরেই গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা। এই টাকা কীভাবে এল? কীভাবে এই টাকা এল? ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা।

আরও পড়ুনঃ SSC-TET Scam: নিয়োগ দুর্নীতিতে পার্থর ভূমিকা কী ছিল? জানতে এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সূত্রের খবর, এদিন সকাল সাতটা নাগাদ একযোগে তিন জায়গায় অভিযান চালায় ইডি৷ এর মধ্যে গার্ডেনরিচে নিসান খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা৷ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁর বাড়িতে উপস্থিত হয়েছে ব্যাঙ্কের আধিকারিকরা। ধীরে ধীরে বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। গোটা এলাকা সিল করে চলছে অভিযান। এখনও অবধি টাকার পরিমাণ জানা যায়নি।

খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা, ক্রমাগত ঘনাচ্ছে রহস্য 
খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা, ক্রমাগত ঘনাচ্ছে রহস্য 

ইডি সূত্রে খবর, এই বিপুল টাকার পাহাড় কীভাবে এল? তা সদুত্তর মেলেনি ব্যবসায়ীর তরফে। তাই এই টাকা কালো টাকা মনে করছে ইডি। আর কিছু সময়ের মধ্যেই ব্যাঙ্ক থেকে মেশিন এনে টাকা গোনার কাজ শুরু হবে বলে জানা গেছে।

এর আগে একাধিক দুর্নীতিতে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড় থেকে নগর ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। শনিবারের অভিযানের কারণ এখনও অবধি জানা যায়নি৷ অনুমান, আর্থিক দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা, ক্রমাগত ঘনাচ্ছে রহস্য 

খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা, ক্রমাগত ঘনাচ্ছে রহস্য 
খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা, ক্রমাগত ঘনাচ্ছে রহস্য 

শুধুমাত্র গার্ডেনরিচ নয়, পার্কস্ট্রিট এবং মোমিনপুরে অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। নজরে এক ব্যবসায়ী ও আইনজীবী শহরজুড়ে আজ ৪ জায়গায় অভিযানে ইডি। আরও বিস্ফোরক কিছু হাতে আসতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন