প্রচারে থাকবেন, লড়াইয়ে না! আর্জি সমীর চক্রবর্তীর। হারার ভয়ে “সেফ গেম”, বলছে BJP।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রচারে থাকবেন, লড়াইয়ে না! আর্জি সমীর চক্রবর্তীর। হারার ভয়ে “সেফ গেম”, বলছে BJP। এতদিন তৃণমূলের ট্র্যাডিশন ছিল নির্বাচনের দিন ঘোষণার দিনই প্রার্থী তালিকা ঘোষণা করে তারা। এবার ভেঙেছে সেই রীতি। সূত্রের খবর সব ঠিক থাকলেও আজই নবীন প্রবীণ মিলিয়ে চমকদার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বাংলার বর্তমান শাসক দল।

আরও পড়ুনঃ ওয়ার্ড পিছু কোটি টাকায় ভোট জেতানোর কনট্র্যাক্ট দিচ্ছে TMC, ক্ষুব্ধ শমীক।

যেখানে গোটা রাজ্যের মানুষ মুখিয়ে আছে লম্বা মাপের দলবদল আর একগুচ্ছ নতুন মুখের মধ্যে কোন ২৯৪ জনকে বিশ্বাস করে টিকিট দেবেন তৃণমূল সুপ্রিমো, সেসবের মাঝেই নির্বাচনে না লড়তে চেয়ে আর্জি জানিয়ে বসলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী। কংগ্রেস থেকে এসে তৃণমূলে নতুন ইনিংস শুরু করেছিলেন সফল হিসেবেই। বরাবরের সুবক্তা হিসেবে পরিচিত এই নেতা ২০১৬ তে বাঁকুড়ার জনপ্রিয় বাম নেতা অমিয় চক্রবর্তীকে হারিয়ে ক্ষমতার আসেন। আর তার পর থেকেই তাঁর ওপর আস্থা রাখছিলেন খোদ মুখ্যমন্ত্রী।

২০১৬এর বিধায়ক পদে জেতার পর সরকারের হাউজিং বোর্ডের চেয়ারম্যানও হন, পরবর্তী কালে বিধাসভার উপ মুখ্য সচেতক পদেও আসীন হয়েছিলেন তিনি। যখন তৃণমূলে জোর গুঞ্জন এই কঠিন পরিস্থিতিতে কাদের ওপর ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী, তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ইচ্ছে জানালেন সমীর চক্রবর্তী। তাঁর স্পষ্ট বক্তব্য, দল থেকে সরছেন না তিনি, দলের হয়ে প্রচার করবে, শুধু এবার আর লড়বেন না। সমীর বাবুর এই সিদ্ধান্তে “সেফ গেম” দেখছে বিজেপি। তাঁর যেটা বিধানসভার এলাকাতেই ২০১৯ এর ভোট বিজেপির কাছে হেরছে তৃণমূল।

প্রচারে থাকবেন, লড়াইয়ে না! আর্জি সমীর চক্রবর্তীর। হারার ভয়ে “সেফ গেম”, বলছে BJP। প্রায় ১৭ হাজার ২৬৮ ভোটে পিছিয়ে ছিল শাসক দল। তাই সমীর বাবুর এহেন নির্বাচন লড়া থেকে পিছিয়ে যাওয়াকে হারার ভয়ে সরে যাওয়া বলে মনে করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও সমীর বাবু নিশ্চিত, এবারও ওই কেন্দ্র থেকে তৃণমূল মিনিমাম ২০ হাজার লিড দেবে। শুধু এবার তিনি আর লড়বেন না নির্বাচনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর