মুখ ফেরাচ্ছেন ‘১৯-এর কর্মীরা, নজিরবিহীন সঙ্কটমোচনে বেতন বৃদ্ধি, চাকরির ঢালাও প্রতিশ্রুতি BJP-র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুখ ফেরাচ্ছেন ‘১৯-এর কর্মীরা, নজিরবিহীন সঙ্কট ঢাকতে ঢালাও প্রতিশ্রুতি…চাকরি, বেতন বৃদ্ধির প্যাকেজ নিয়ে আসতে চলে বিজেপির নির্বাচনী ইস্তেহার! আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। বাড়িতে বাড়িতে রেশন, পড়ুয়াদের ১০ লাখি ক্রেডিট কার্ড, সাথে একগুচ্ছ ভাতা! গত ১০ বছরে ১১০ শতাংশ কাজ করেছে তাঁর সরকার, এই দাবি জানিয়ে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, ক্ষমতায় ফিরলে আগামী ৫ বছরে ৫ লক্ষ কর্মসংস্থান করবেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যা প্রকল্প চলছে রাজ্যে তা এগিয়ে নিয়ে যাওয়া হবে। সাথে একগুচ্ছ নতুন প্রকল্পের কথাও বলেছেন তিনি।

আরও পড়ুনঃ বাড়িতে বাড়িতে রেশন, ৫০০-১০০০ পকেটমানি! দেখে নিন ‘দিদির ১০ অঙ্গীকার’

Shamim Ahamed Ads

এবার প্রকাশ পেতে চলেছে বিজেপির ইস্তেহার। সূত্র বলছে আগামী ২১সে মার্চ প্রকাশ পাবে তা। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বারবার বাংলায় এসেছেন নির্বাচনী প্রচারের জন্য। আর প্রতিবার সভামঞ্চ থেকে দিয়ে গেছেন একাধিক প্রতিশ্রুতি। গঙ্গাসাগরের সভায় দাঁড়িয়ে অমিত শাহ্ বলেছিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে চালু হবে সপ্তম পে কমিশন। এছাড়া নারী সুরিক্ষা, দুর্গা পূজা এসব নিয়েই একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন আরও কৃষক থেকে মৎসজীবিদের সাহায্যের। আর এবার সেগুলোই স্থান পেতে চলেছে ইস্তেহারে।

এই মুহুর্তে চরম সঙ্কটের সামনে দাঁড়িয়ে রয়েছে বিজেপি। মুখ ফেরাচ্ছেন ‘১৯-এর কর্মীরা, প্রার্থী তালিকায় তৃণমূল থেকে আগত নেতাদের প্রাধান্য থাকায় ব্যাপক অসম্মানিত হয়েছে আদি বিজেপি এবং লোকসভায় আগত বাম ভাঙা কর্মীদের দল। এলাকায় এলাকায় চলছে বিক্ষোভ। কেন্দ্রীয় হেভিওয়েট নেতাদের সভায় ভিড় হচ্ছে না। রাজ্যের একাধিক প্রার্থী ঘোষিত আসনে নির্দল প্রার্থী দিয়েছে আদি বিজেপি। সঙ্কট এমন উচ্চতায় পৌঁছেছে যে অমিত শাহকে সারারাত ধরে বৈঠক করতে হয়েছে। তারপর আবার দিল্লী ডেকে পাঠিয়ে ধমক দিয়েছেন রাজ্য শীর্ষ নেতৃত্বকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে ফের লড়াইয়ের ময়দানে ফিরতে ইস্তেহার কে হাতিয়ার করতে চলেছে বিজেপি। কি থাকছে ইস্তেহারে? বিজেপি সূত্রে খবর

  • ক্ষমতায় এলে মেয়েদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করবে গেরুয়া সরকার
  • ক্ষমতায় আসার সাথে সাথেই চালু করা হবে সপ্তম বেতন কমিশন সাথে কেন্দ্রের সমান ডিএ।
  • ক্ষমতা দখলের পর রাজ্যের যাবতীয় শূন্যপদে নিয়োগ করা হবে ৬ মাসের মধ্যে।
  • শিক্ষকদের বেতন বৈষম্য মেটানো হবে দ্রুততার সাথে।
  • হিন্দু জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া হবে।
  • আরও ৪ আসনে প্রার্থীর নাম প্রকাশ করলো গেরুয়া শিবির, উলুবেড়িয়া দক্ষিণের চমক পাপিয়া অধিকারী
  • দ্বারকেশ্বর ও গন্ধেশ্বর সেচ প্রকল্পের জন্য ৩০০০ কোটি টাকা দেওয়া হবে
  • প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনার আওতায় বকেয়া ১২ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
  • ৪ লক্ষ মত্‍স্যজীবীকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের অনুরূপ বছরে ৬ হাজার কোটি টাকা দেবে সরকার।
  • উচ্চ মাধ্যমিকে ৭০ শতাংশের বেশি নম্বর পেলে তফসিলি জাতি ও উপজাতির ছাত্রদের উচ্চ শিক্ষায় ৫০ শতাংশ আর্থিক সহায়তা।
  • তফসিলি উপজাতির ছাত্রদের জন্য হস্টেল নির্মাণে ১০০ কোটি টাকা দেওয়া হবে।
  • মত্‍স্যজীবীদের জন্য পৃথক দফতর।
  • সাঁওতাল, ওরাঁও, মুণ্ডা, কোরা, লোধা, মাহিলি, শবর, বেদিয়া, ভূমিজ সহ প্রতিটি উপজাতি কল্যাণে ১০০ কোটি টাকা করে তহবিল গঠন।

সমস্ত পয়েন্ট সহ বিজেপির এবারের ইস্তেহারের মূল পয়েন্ট OBC উন্নয়ন। গতকালই জে. পি. নাড্ডা বাঁকুড়ার একটি জনসভা থেকে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের অনগ্রসর হিন্দু জাতি গোষ্ঠীদের ক্ষমতায় এলে সংরক্ষণের ব্যবস্থা করবে বিজেপি।বাংলার অসংরক্ষিত অনগ্রসর হিন্দু জাতিদের OBC এর আওতায় আনবে বিজেপি। গতবছর বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল রাজ্যের শাসক দল বাংলায় মুসলিম তোষণ করছে। বাংলায় OBC কোটায় মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষ দের আনা হলেও অনগ্রসর হিন্দু জাতির জনগণকে আনা হয়নি। এবার নির্বাচনী ইস্তেহারে মূল পয়েন্ট OBC উন্নয়নকে মূল পয়েন্ট বানিয়ে বাকি সব দলের সঙ্গে লড়তে চাইছে বিজেপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত