আরও ৪ আসনে প্রার্থীর নাম প্রকাশ করলো গেরুয়া শিবির, উলুবেড়িয়া দক্ষিণের চমক পাপিয়া অধিকারী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ বারের বিধানসভা ভোটে পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, অঞ্জনা বসুর মতো অনেক অভিনেতা-অভিনেত্রীকেই প্রার্থী করেছে বিজেপি।  আর এবার সেই তালিকায় নতুন নাম অভিনেত্রী পাপিয়া অধিকারী। বিজেপি-র ৪ প্রার্থীর যে তালিকা ঘোষণা করল তাতে রয়েছে একদা বামপন্থী বলে পরিচিত পাপিয়া অধিকারীর নাম। তিনি লড়বেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে।

আরও পড়ুনঃ বাড়িতে বাড়িতে রেশন, ৫০০-১০০০ পকেটমানি! দেখে নিন ‘দিদির ১০ অঙ্গীকার’

- Advertisement -

 তিনি ছারাও বিজেপির আর ৩ টি কেন্দ্রের জন্য যারা লড়াই করবেন তাঁরা হলেন  বর্ধমান পূর্ব থেকে চন্দন মণ্ডল, ফলতা থেকে বিধান পাড়ুই,  ও জগদবল্লভপুর থেকে অনুপম ঘোষ। মূলত তৃতীয় দফার নির্বাচনে যে ৪ টি নাম বাকি ছিল সেগুলিই প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য মাস খানেক আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন পাপিয়া।

এই নিয়ে চারবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। এর মধ্যেই প্রার্থী তালিকা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্দরে। সেই ক্ষোভ আছড়ে পড়েছিল রাজপথেও। কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের বাইরে দুদিন ধরে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মীরা। 

আর এবের দেখার ব্যাপার এটাই যে এই নতুন ৪ জন  প্রার্থী নিয়ে নতুন করে কোন ক্ষোভ আছড়ে পরে কিনা রাজ্য বিজেপির উপর। একনজরে দেখে নিন কোন কেন্দ্রে কে  প্রার্থী

বারুইপুর পূর্ব- চন্দন মণ্ডল
ফলতা- বিধান পারুই
উলুবেড়িয়া দক্ষিণ- পাপিয়া অধিকারী
জগৎবল্লভপুর- অনুপম ঘোষ    

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর