২০১৮-এর তুলনায় তিনগুণ আসনে জয়ী বামফ্রন্ট, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য বাম কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকেই ফলপ্রকাশে এগিয়ে থেকেছে তৃণমূল। বিরোধীরা মাথা চাড়া দিলেও একাধিপত্য বজায় রেখেছে মমতা বন্দোপাধ্যায়ের দল। যদিও বিপুল জয় পেলেও সন্ত্রাসের আবহে ভোট হওয়ায় অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল বিপুল ভাবে জয়ী হলেও নিজেদের আধিপত্য বাড়িয়েছে বাম-বিজেপি-কংগ্রেস। ২০১৮ সালের থেকে দ্বিগুণের বেশি আসনে জয়ী হয়েছে সিপিআইএম।

আরও পড়ুনঃ তৃণমূল ২০১৮ রিপিট করেছে, আমরা ২০১৯ রিপিট করব, লোকসভায় ১৮ ছিল ৩৬ হবে। হুঙ্কার সুকান্তর

কংগ্রেস ভাল ফল করেছে, প্রথমবার পঞ্চায়ের নির্বাচন লড়তে আসা আইএসএফের ফল চমকে দিয়েছে। পাশাপাশি ২০১৮-এর তুলনায় আসন বাড়িয়েছে বিজেপিও। নন্দীগ্রামে সুনাম বজায় রেখেছেন শুভেন্দু। নন্দীগ্রামের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৯ টি আসনে আর তৃণমূল ৮ টি আসনে।

isf cpim

গত পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল ৫৮,৬৯১টি। তার মধ্যে তৃণমূল জিতেছিল ৪৬,৯৭৩টি আসনে। বিজেপিতে জিতেছিল ৬,৫৭০ আসনে। আর সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ১৫৯৩টি এবং ১২০৫টি আসনে জিতেছিল। এইবার সেই চিত্র বদলে গেছে।

২০১৮-এর তুলনায় তিনগুণ আসনে জয়ী বামফ্রন্ট, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য বাম কংগ্রেসের

Flag of CPIM

নির্বাচন কমিশন রাত ১০ টায় যে বুলেটিন দিয়েছে সেই খবর অনুযায়ী, এখন পর্যন্ত ৩৭৯৯১ টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি জয়ী হয়েছে ৮১৫৯ টি আসনে। সিপিআইএম তথা বামফ্রন্ট জয়ী হয়েছে ২৭৩৯ টি আসনে। কংগ্রেস জয়ী হয়েছে ২১৬২টি আসনে। আইএসএফ সহ অন্নান্যরা জয়ী হয়েছে ২৪৫৮টি আসনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত