Mamata Banerjee: মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলার নেট প্র্যাকটিশ শুরু, তৃণমূলের পথে জয়প্রকাশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দল বিরোধী কাজের অভিযোগে রবিবার দুই নেতাকে শোকজ করেছিল রাজ্য বিজেপি। তাঁদেরকে উত্তর দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তাঁরা সঠিক ভাবে জবাব না দেওয়ার কারনে দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টি। আর তাতেই চটেছেন বিজেপির দুই শীর্ষ নেতা। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কার্যত মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলার নেট প্র্যাকটিশ শুরু করে দিয়েছেন জয়প্রকাশ মজুমদার।

আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ, সরকারি নির্দেশিকার আগেই স্কুল চালু করলেন শিক্ষকরা!

আজ দুপুরে জয়প্রকাশ মজুমদার আর রিতেশ তেওয়ারি সাংবাদিক বৈঠক করেন কলকাতা প্রেস ক্লাবে। সেখানেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন জয়প্রকাশ। বিজেপির রণকৌশল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বলেন, ‘দলের ভুলভ্রান্তি তুলে ধরার পরও কোনও লাভ হয়নি’। একদিকে বিজেপিকে তুলোধনা অন্যদিকে তৃণমূল নেত্রীর প্রতি প্রশংসা করতে দেখা যায় তাঁকে। মমতা বন্দোপাধ্যায়ের সাথে মেসির তুলনা করেন জয়প্রকাশ।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেন তিনি। বলেন, ‘অভিজ্ঞ, প্রবীণ নেতারা আজ রাজ্য বিজেপি-তে ব্রাত্য। মাত্র আড়াই বছর রাজনীতিতে এসেছেন নতুন সভাপতি।’ তারপরেই তাঁর কটাক্ষ, ‘২ দিন খেলেই মেসির সঙ্গে খেলতে নামা যায় না।’ তাঁর এই মন্তব্যকে সমর্থন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘জয়প্রকাশবাবুদের মুখ থেকে সত্যি বেরিয়ে পড়ছে। উনি হয়তো দেরিতে বলছেন, কিন্তু বাস্তবটাই বলছেন।’

এদিকে জয়প্রকাশ কে ট্যুইটে বিঁধেছেন তৃণমূলের আর এক মুখপাত্র সুদীপ রাহা। সুদীপ ট্যুইটে লিখেছেন, “রাজনীতির মেসি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে খেলতে না জানা বঙ্গ বিজেপি খেলতে নেমেছে!
মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম উল্লেখযোগ্য মুখ। আমি বলছি না। বিজেপির জয়প্রকাশ মজুমদার বলছেন। জয়প্রকাশদা, আপনি ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ বলার জন্য দারুণ নেট প্র‍্যাক্টিস করছেন!”

মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলার নেট প্র্যাকটিশ শুরু, তৃণমূলের পথে জয়প্রকাশ।

মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলার নেট প্র্যাকটিশ শুরু, তৃণমূলের পথে জয়প্রকাশ।
মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলার নেট প্র্যাকটিশ শুরু, তৃণমূলের পথে জয়প্রকাশ।

উল্লেখ্য, দল বিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বরখাস্ত হয়েছেন রিতেশ ও জয়প্রকাশ। দুই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল মুরলীধরন সেন লেনের নেতারা। বিজেপির এহেন পদক্ষেপে বেজায় ক্ষুব্ধ দুই নেতা। রিতেশ তিওয়ারির বক্তব্য, শোকজ করা হয়েছিল। কিন্তু জবাবের আগেই পদক্ষেপ নেওয়া হল। একেবারে স্পষ্ট দলের অন্দরে ষড়যন্ত্র করা হচ্ছে। তৃণমূলের বিটিম হয়ে কাজ করছেন কেউ কেউ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত