নজরবন্দি ব্যুরো: চব্বিশের লোকসভায় (Loksabha Election 2024) অন্তত ১০০ জন সাংসদকে বাদ দিতে পারে বিজেপি (BJP)। শুক্র ও শনিবার গেরুয়া শিবিরের জাতীয় পদাধিকারীদের বৈঠকের পর এমনটাই জানা যাচ্ছে। তবে, এটা কোনও নতুন ঘটনা নয়। গত লোকসভা নির্বাচনেও বেশ কয়েকজন সাংসদকে বাদ দিয়েছিল বিজেপি (BJP)। যাদের মধ্যে ছিলেন, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী, সুমিত্রা মহাজন প্রমুখ। ঠিক কী কারণে জয়ী সাংসদদেরও বাদ দিতে চলেছে বিজেপি (BJP)?
আরও পড়ুন: ছুটির দিনে টেট-গীতাপাঠের জোড়া ব্যস্ততা, হেল্পলাইন নম্বর চালু করল পরিবহন দফতর
বাদ দেওয়ার নেপথ্যে মূলত দু’টি কারণ উঠে আসছে। এক, বয়স। দুই, প্রত্যাশামাফিক কাজ না করতে পারা। বিজেপি সূত্রে খবর, প্রার্থীদের বয়সসীমা ৫৫ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ব্যতিক্রম কাউকে কাউকে করা হতেই পারে। কারণ, নরেন্দ্র মোদীর নিজের বয়সই ৫৫ পেরিয়েছে। অন্যদিকে, হেমা মালিনীর বয়স ৭৫ বছর হয়েছে। তিনি শারীরিকভাবে ফিট হলেও তাঁকে এবার মথুরা থেকে প্রার্থী না করা হতে পারে।

আগামী বছর হেমার মতো আরও কয়েকজন বিজেপি সাংসদ ৭৫-এ পা দেবেন। তাঁদেরও প্রার্থী করা হবে না। যেমন, প্রয়াগরাজের সাংসদ রীতা বহুগুণা যোশী। অন্যান্য কারণে বাদ পড়তে পারেন মেনকা গান্ধী, পুত্র বরুণ গান্ধী, দিল্লির গৌতম গম্ভীর, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, গায়ক হংস রাজ হংসকেও বাদ দেওয়া হতে পারে।

চব্বিশের লোকসভায় ১০০ সাংসদকে বাদ দিতে চলেছে BJP, কেন?




