নিম্নমানের রাজনীতি করছে বিজেপি, কেসি রাওয়ের সঙ্গে হাত মিলিয়ে আক্রমণ উদ্ধভের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হিন্দুত্ব নয়, নিম্নমানের রাজনীতি করছে বিজেপি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বিজেপি বিরোধী জোটে হাত মিলিয়ে সরাসরি বিজেপিকে আক্রমণ শানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। দেশের গণতান্ত্রিক পদ্ধতির ওপর আঘাত আনছে বিজেপি।

আরও পড়ুনঃ Amta: রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক, দাবী বিকাশ ভট্টাচার্যের

রবিবার মহারাষ্ট্রে আরও এক দফায় বিজেপি বিরোধী জোটের গাঁটছড়া বাঁধল। জোটের পক্ষে এগিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের সঙ্গে দেখা করতে তাঁর বাংলো বর্ষায় উপস্থিত হলেও কেসিআর। এরপর এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত যে জোটের কথা চলছিল, সেই জোটের প্রক্রিয়া কী একধাপ এগোল?

এদিন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, দুই রাজ্যের মধ্যে ১০০০ কিলোমিটারের সীমান্ত থাকলেও তাঁরা একে অপরের ভাই। খুব শীঘ্রই দুই দলের আবার একটি বৈঠক হায়দ্রাবাদে হতে চলে বলে জানিয়েছেন তিনি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কথায়, সমস্ত রাজ্যগুলির সাংবিধানিক সুরক্ষার ক্ষেত্রে সকলকে একজোট হয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

বিজেপির বিরুদ্ধে কার্যত তোপ দেগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে জানিয়েছেন, হিন্দুত্ববাদের নাম করে নিম মানের রাজনীতি চলছে দেশজুড়ে। হিন্দুত্ব মানে হিংসা বা প্রতিশোধ নয়। এভাবে চলতে থাকলে আগামী দিনে কে জানে দেশের জন্য কি অপেক্ষা করছে? আগে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সমঝোতা ছিল এখন তা আর দেখা যায়না। তাই আমাদের নতুন করে শুরু করা দরকার।

নিম্নমানের রাজনীতি করছে বিজেপি, কটাক্ষ শিবসেনার 

নিম্নমানের রাজনীতি করছে বিজেপি, কটাক্ষ শিবসেনার 
নিম্নমানের রাজনীতি করছে বিজেপি, কটাক্ষ শিবসেনার 

উল্লেখ্য, এর আগে বিজেপির অন্যতম শরীক ছিল বালাসাহেব ঠাকরের দল শিবসেনা। ২০১৮ সালে বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে এনসিপি এবং কংগ্রেসের সহায়তায় ক্ষমতায় আসে শবসেনা। মুখ্যমন্ত্রীর পদে বসেন উদ্ধভ ঠাকরে। তারপর থেকে ক্রমানুসারে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গেছেন তিনি। তিনি বলেন, বিজেপি কাজ হল যা ঘটেনি তার প্রচার করা। আজকের এই বৈঠক আগামী দিনে জোটের ইতিবাচক দিক তুলে ধরবে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর