নজরবন্দি ব্যুরো: পরিবর্তনের পক্ষে ভোট দিতে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আনছে বিজেপি। ভোট দিন পরিবর্তনের পক্ষে। পরিযায়ী শ্রমিকদের উদ্যেশ্যে এমনটাই বললেন বিজেপির নেতা সায়ন্তন বসু। বিজেপি আগেই বলেছি নিজেদের ইস্তেহারে রাখছে পরিযায়ীদের জন্য আলাদা দফতর থাকবে।
আরও পড়ুনঃ ৩১ শে মার্চ থেকে বাতিল একাধিক ট্রেন নাকি গুজব। কী জানাল রেল!
এবার নির্বাচনের আগে আরো একধাপ এগিয়ে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনছে বিজেপি। আজকের চা চক্র থেকে একথা জানিয়েছেন সায়ন্তন বসু। রাজ্যে ক্ষমতায় আসতে বিজেপি পাখির চোখ করছে একের পর এক পয়েন্ট কে। জঙ্গলমহলের পর এবার বিজেপির লক্ষ্য পরিযায়ী ভোট।
তাই নির্বাচনের আগে বাইরের রাজ্যে যেখানে যাঁরা কাজ করেন দায়িত্ব নিয়ে তাদের ফিরিয়ে আনা হবে, এবং তাঁদের বোঝানো হবে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য। নির্বাচনে নিজের ভোট দিয়েই তাঁদের আবার নিজদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার আগে রাজ্যেই অপেক্ষাও করতে বলছেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য পরিবর্তন হবেই।
পরিবর্তনের পক্ষে ভোট দিতে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আনছে বিজেপি। বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে ২১এর নির্বাচন জিতে। তার পরই বাংলায় শুরু হবে কর্মসংস্থান। কাজের জন্য তাঁদের আর ভিন রাজ্যে যেতে হবে না।



