৩১ শে মার্চ থেকে বাতিল একাধিক ট্রেন নাকি গুজব। কী জানাল রেল!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩১ শে মার্চ থেকে বাতিল একাধিক ট্রেন নাকি গুজব। কী জানাল রেল! দীর্ঘ ৮ মাসের লকডাউনে রেল পরিসেবা সম্পূর্ণ স্তব্ধ থাকার পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে রেল পরিষেবা। আস্তে আস্তে সমস্ত ট্রেন চালু করতে থাকে রেল মন্ত্রক। এদিকে নতুন বছরের ২ মাস কাটতেই মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন জায়গায় ফের লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার প্রকোপ। যার পর খবর রটতে শুরু করে ৩১ শে মার্চ থেকে বিভিন্ন রাজ্যের স্পেশাল ট্রেনগুলি করোনার জেরে বাতিল করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ সেই আড্ডাটা আর নেই! গেরুয়াশিবিরের আগ্রাসনে উত্তাল কলেজ স্ট্রিট কফিহাউজ।

কিন্তু সোমবার রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন খবর রটিয়েছে কেউ। রেলের তরফে একটি সরকারি বিবৃতি জারি করে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এমন কতগুলি খবর ছড়িয়েছে যেখানে বলা হয়েছে ৩১ মার্চ থেকে রেল কয়েকটি ট্রেন বাতিল করবে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। তারা এমন কোনও ঘোষণাই করেনি। মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, এই ভিডিও ক্লিপটি গত বছরের। এখন সেটি ফের ছড়ান হচ্ছ। এই ঘোষণার পাশাপাশি রেলের তরফে সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে যাত্রীদের যাতায়াতের অনুরোধ করা হয়েছে। এদিকে করোনার প্রকোপ দেশে বেড়েই চলেছে।

এই বছরের গোড়ার দিকে দিনে দেশে দৈনিক সংক্রমণ ছিল ১০ হাজার। সেখান থেকে ক্রমশই বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সোমবার ২৬ হাজার ২৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৮৫ দিনে এটি ছিল সর্বোচ্চ। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৭২৫। গত ২৪ ঘণ্টায় ১১৮ জনের মৃত্যু হয়েছে। ভারতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজা ২৬২। কমেছে সুস্থতার হারও। এখন ৯৬.৬৮ শতাংশ মানুষ সুস্থ হচ্ছেন। বিশেষত ৫টি রাজ্যে দ্রুত হারে ছড়াচ্ছে সংক্রমণ। সেখানেই গোটা দেশের ৭৮.৪১ শতাংশ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, পঞ্জাব, কর্ণাটক, গুজরাট ও তামিলনাড়ু।সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহারাষ্ট্রে।

৩১ শে মার্চ থেকে বাতিল একাধিক ট্রেন নাকি গুজব। কী জানাল রেল! এই রাজ্যেই শুধুমাত্র ৬৩ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছেন। সরকারি সূত্রে খবর, ৮টি রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। সেগুলি হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব, মধ্য প্রদেশ, দিল্লি, গুজরাট, কর্ণাটক ও হরিয়ানা। তবে খুশির খবর কেরালার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর