শ্বেতপত্র প্রকাশ বিজেপির, কোন লোকসভায় কত খরচ? খতিয়ান দিল মোদী সরকার

BJP Government: 'শ্বেতপত্র ডট ইন' নামে একটি পোর্টালে গিয়ে গোটা দেশের প্রতিটা কেন্দ্রে উন্নয়নের জন্য কত টাকা ব্যয় হয়েছে বা কত মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন তা জানা যাচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচন শুরুর মাত্র এক সপ্তাহ আগে শ্বেতপত্র প্রকাশ করল নরেন্দ্র মোদী সরকার। ‘শ্বেতপত্র ডট ইন’ নামে একটি পোর্টালে গিয়ে গোটা দেশের প্রতিটা কেন্দ্রে উন্নয়নের জন্য কত টাকা ব্যয় হয়েছে বা কত মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন তা জানা যাচ্ছে।

আরও পড়ুন: খুব শীঘ্রই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর, সাফ জানালেন প্রধানমন্ত্রী

এর আগে একাধিক বার তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন। এবার সেই দাবিকেই মান্যতা দিল বিজেপি সরকার। এই হিসেবে দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে উন্নয়নের খতিয়ান প্রকাশ করা হয়েছে। রয়েছে বাংলার ৪২ টি কেন্দ্রের খতিয়ানও।

শ্বেতপত্র প্রকাশ বিজেপির, কোন লোকসভায় কত খরচ? খতিয়ান দিল মোদী সরকার

তবে, এই শ্বেতপত্রে আশ্চর্যজনকভাবে উল্লেখ নেই, আবাস যোজনা কিংবা ১০০ দিনের কাজে কত টাকা দেওয়া হয়েছে! যা নিয়ে সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১০ মার্চ, ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করেন, আবাস যোজনা কিংবা ১০০ দিনের কাজে বাংলাকে কত অর্থ দেওয়া হয়েছে তা শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করতে।

শ্বেতপত্র প্রকাশ বিজেপির, কোন লোকসভায় কত খরচ? খতিয়ান দিল মোদী সরকার

শ্বেতপত্র প্রকাশ বিজেপির, কোন লোকসভায় কত খরচ? খতিয়ান দিল মোদী সরকার

শ্বেতপত্রে যেমন রয়েছে, নলবাহিত পানীয় জল, শৌচগার নির্মাণ এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো একাধিক প্রকল্পের উল্লেখ। ‘শ্বেতপত্র ডট ইন’ পোর্টালে গিয়ে ‘হোয়াইট পেপার’ অপশনে গিয়ে নিজের পছন্দের ভাষা বেছে নিতে হবে। আর মাঝখানে ‘অল ইন্ডিয়া’ অপশনে গিয়ে রাজ্য পছন্দ করে নিয়ে ‘ড্রপডাউন’-এ একেবারে নীচে রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ক্লিক করলেই প্রতিটি লোকসভার হিসাব পাওয়া যাবে।

শ্বেতপত্র প্রকাশ বিজেপির, কোন লোকসভায় কত খরচ? খতিয়ান দিল মোদী সরকার
শ্বেতপত্র প্রকাশ বিজেপির, কোন লোকসভায় কত খরচ? খতিয়ান দিল মোদী সরকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত