ডায়মন্ডে অভিষেকের বিপরীতে লড়বেন কে? ভোটের ২৫ দিন আগেও উত্তর নেই বিজেপির!

Loksabha Elelction: বাকী ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রাম এই তিন আসন কাদের টিকিট দেওয়া হবে তা স্থিরই করে উঠতে পারল না গেরুয়া শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড তথা সে দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে পদ্ম প্রতীকে কে লড়াই করবে? দ্বিতীয় দফায় ১৯ জনের নাম ঘোষণা করেও ওই একটি নাম জানাতে পারল না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ফলে, এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণার ক্ষেত্রেও তৃণমূলের চেয়ে কিছুটা ব্যাকফুটেই গেরুয়া শিবির।

আরও পড়ুন: রাজ্যের আরও ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি, নেই কোনও বড় চমক?

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছেন লোকসভা নির্বাচন। তার মাত্র ২৫ দিন আগে পশ্চিমবঙ্গের ৩৯ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। প্রত্যাশা মতোই, কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়কে টিকিট দেওয়া হয়েছে কলকাতা উত্তরের। অর্জুন সিংহকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর থেকে।

ডায়মন্ডে অভিষেকের বিপরীতে লড়বেন কে? ভোটের ২৫ দিন আগেও উত্তর নেই বিজেপির!

দার্জিলিং রাজু বিস্তার উপরেই ভরসা রেখেছে বিজেপি। বারাসাত থেকে টিকিট পেয়েছেন স্বপন মজুমদার। শুধুমাত্র দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর আসনের টিকিট দেওয়া হয়েছে। মেদিনীপুরে দিলীপের বদলি হিসাবে প্রার্থী করা হয়েছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে।

ডায়মন্ডে অভিষেকের বিপরীতে লড়বেন কে? ভোটের ২৫ দিন আগেও উত্তর নেই বিজেপির!

ডায়মন্ডে অভিষেকের বিপরীতে লড়বেন কে? ভোটের ২৫ দিন আগেও উত্তর নেই বিজেপির!

রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চলছিল, ডায়মন্ড হারবারে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে টিকিট দিতে পারে বিজেপি। যদিও সে সাহস না দেখিয়ে শুভেন্দু অধিকারীর গড় তমলুকেই প্রার্থী করা হল তাঁকে। ফলে, তমলুকে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। তৃণমূলের সেখানে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ডে অভিষেকের বিপরীতে লড়বেন কে? ভোটের ২৫ দিন আগেও উত্তর নেই বিজেপির!
ডায়মন্ডে অভিষেকের বিপরীতে লড়বেন কে? ভোটের ২৫ দিন আগেও উত্তর নেই বিজেপির!
রবিবার সন্ধ্যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি বৈঠকে বসেন। সেই বৈঠকেই চূড়ান্ত হয় বাংলার ১৯ জন প্রার্থীর নাম। বাকী তিন আসন ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রামে কাদের টিকিট দেওয়া হবে তা স্থিরই করে উঠতে পারল না গেরুয়া শিবির।
রবিবার ঘোষিত ১৯ জানের প্রার্থী তালিকাঃ
দার্জিলিং: রাজু বিস্তা, জলপাইগুড়ি: জয়ন্ত রায়, রায়গঞ্জ: কার্তিক পাল, জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ, বর্ধমান-দুর্গাপুর: দিলীপ ঘোষ, বর্ধমান পূর্ব: অসীম সরকার, তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুর: অগ্নিমিত্রা পাল, উলুবেড়িয়া: অরুণোদয় পালচৌধুরী, শ্রীরামপুর: কবিরশঙ্কর বোস, মথুরাপুর: অশোক পুরকাইত, আরামবাগ: অরূপকান্তি দিগড়, কৃ্ষ্ণনগর: অমৃতা রায়, বারাসত: স্বপন মজুমদার, দমদম: শীলভদ্র দত্ত বারাকপুর: অর্জুন সিং, বসিরহাট: রেখা পাত্র, কলকাতা উত্তর: তাপস রায়, কলকাতা দক্ষিণ: দেবশ্রী চৌধুরী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন