CID বিজেপি-র ‘ইনোসেন্ট’ কর্মীদের ফাঁসাতে পারে! রাজ্যপালের কাছে মুকুল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ CID বিজেপি-র ‘ইনোসেন্ট’ কর্মীদের ফাঁসাতে পারে! বিজেপি যুবনেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি। এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার এবং সব্যসাচী দত্ত মণীশ হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে দরবার করেন রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে। রাজ্যপালকে একটি লিখিত স্মারকলিপি জমাদেন তাঁরা। বিজেপির অভিযোগ মণীশ হত্যায় মূল অভিযুক্তদের আড়াল করে যারা অপরাধী নয় তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে সিআইডি ও পুলিশ।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অভিনেত্রী পায়েলের টুইট, ‘স্যার এই মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে’।

Shamim Ahamed Ads
Letter to Shri Jagdeep Dhankar page 001

এদিকে মণীশ শুক্লা হত্যাকাণ্ডে ফাঁসতে পারেন বলে আজও দাবি করলেন অর্জুন সিং! ষড়যন্ত্রের দাবি করেন সাংসদ। আজ প্রায় ১২ কোটি টাকা ব্যাংক প্রতারনা কান্ডে ধৃত ভাইপো সঞ্জিত সিং এর ১০ দিন জেল হেফাজত হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুন বলেন, “বারাকপুর গোয়েন্দা বিভাগ ওকে জিজ্ঞাসাবাদ করবে বলে নোটিশ জারি করে ডেকে পাঠিয়েছিল। ও দেখা করতে যায় যখন, তখনই পুলিশ ওকে গ্রেফতার করে। পুলিশ এখন চাইছে আমার যত কাছের লোক আছে, হয় তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে না হলে খুন করে ফেলবে।”

ভাইপো প্রসঙ্গে বলতে গিয়ে মণীশ খুনের ঘটণা টেনে আনেন তিনি। আশঙ্কা প্রকাশ করেন সিআইডি তাঁকে এই খুনের কান্ডে ফাঁসিয়ে দিতে পারে। তিনি বলেন, “মণীশ খুনের ঘটনায় সিআইডি তৃণমূল নেতাদের কথায় আমাকে ফাঁসাতে চাইছে । ওরা আপ্রাণ চেষ্টা করছে আমাকে ফাঁসাতে । সেইজন্য আমি বারবার সিবিআই তদন্তের দাবি করছি ।”

উল্লেখ্য, রাজ্য রাজনীতিকে চমকে দিয়ে অর্জুন সিং শনিবার নিজে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁকে ফাঁসাতে পারে সিআইডি। তিনি যাঁদের চুনোপুঁটি বলে উল্লেখ করেন তাঁদের মধ্যে অন্যতম বিহারের সুবোধ কান্ত সিং, ওরফে অভিষেক। সুবোধের মাধ্যমেই বিজেপি নেতা মনীশ কে খুন করিয়েছে কেউ বা কারা, এই বিষয়ে নিশ্চিত সিআইডি। জানা গিয়েছে সে একজন সুপারি কিলার, জেলে বসেই খুনের পরিকল্পনা করেছিল সে। মনীশ কে খুন করতে সে কলকাতায় পাঠিয়েছিল ৬ জন ভাড়াটে খুনি কে!

এখন সিআইডি জানার চেষ্টা করছে সুবোধ কে সুপারি যে দিয়েছিল তার নাম, কত টাকা নিয়েছিল সুবোধ ইত্যাদি। অর্থাৎ যবনিকা পতন যখন আসন্ন ঠিক তখনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে নিয়ে এলেন অর্জুন সিং! আর ঠিক তাঁর পরেই রাজ্যপালের কাছে পৌঁছে গিয়ে লিখিতভাবে সিবিআই তদন্ত দাবী করল বিজেপি। রাজ্যপালকে দেওয়া চিঠিতে উল্লেখযোগ্য ভাবে লেখা রয়েছে, সিআইডি চেষ্টা করছে মুল অভিযুক্তদের আড়াল করে বিজেপি-র ‘ইনোসেন্ট’ কর্মীদের ঘাড়ে দোষ চাপাতে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত