নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অভিনেত্রী পায়েলের টুইট, পায়েল ঘোষ খুন হতে পারেন ‘মাফিয়া গ্যাং’ এর হাতে। তারপর তার মৃত্যুকে দেখানো হতে পারে আত্মহত্যা হিসেবে। পায়েল ঘোষ এভাবেই আশঙ্কা প্রকাশ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রেশ ধরে টুইট করলেন। সেই টুইটে তিনি ত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এবং PMO কে।
আরও পড়ুনঃ ডাকবিভাগে ৬৩৪ পদে নিয়োগ, মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবে।


পায়েল নিজের টুইটে লিখেছেন,”নরেন্দ্র মোদী স্যার এই মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে।রেখা শর্মা ম্যাডাম এরা আমার খুনকে আত্মহত্যা কিংবা অন্যকিছু হিসেবে দেখিয়ে দেবে।”
পায়েল ঘোষ যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে। তিনি মহিলা কমিশনার এর সুপারিশেই অভিযোগ দায়ের করেছিলেন অনুরাগ এর বিরুদ্ধে ভারসোভা থানায়।পায়েল হুমকিও দিয়েছিলেন অনুরাগে বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তিনি অনশনে বসবেন।
প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অভিনেত্রী পায়েলের টুইট, তারপরই মুম্বাই পুলিশ বলিউড পরিচালক কে ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। পরিচালক অনুরাগ কাশ্যপ বয়ান দিয়েছিলেন থানায় গিয়ে।পরিচালক অস্বীকার করে জানিয়েছিলেন নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে, সেই সময় তিনি ছিলেন শ্রীলঙ্কায়।










