Durga Puja’23: ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী? সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বারোয়ারি পুজোর অনুদান ৬০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই নেতাজী ইন্ডোরে পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠকে এই আর্থিক অনুদানের বিষয়টি ঘোষণা করেন তিনি। এবার এই অনুদান বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হলেন বিজেপি এবং কংগ্রেস নেতারা।

আরও পড়ুন: বারোয়ারি পুজোর অনুদান বেড়ে ৭০ হাজার! আর কী কী চমক দিলেন মুখ্যমন্ত্রী?

পুজোর অনুদান বৃদ্ধি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দান খয়রাত করে ভোট কিনবেন। চাকরিও দিতে পারবেন না, উন্নয়নও করতে পারবেন না। কে ৭০ হাজার টাকা চেয়েছে? আগেও সাধারণ মানুষ নিজেদের টাকায় পুজো করত আর এখন না দিলেও পুজো হবে। ভিক্ষা দেওয়ার প্রয়োজন নেই”।

ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী? সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস
ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী? সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কথায়, “পশ্চিমবঙ্গ সরকার সেই কাজই করে যে কাজে তাঁদের নির্বাচনী ভাগ্য তৈরি করার সম্ভাবনা দেখা যায়।“ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “সরকারটাই মোচ্ছবের সরকার। স্বয়ং মা দুর্গাও চমকে উঠছে এদের রকম-সকম দেখে। একদিকে কোনও উন্নয়ন নেই, ডিএ বাড়াতে পারছে না, চাকরি নেই আর এসমস্ত চালাচ্ছে। মানুষের বক্তব্যকে বাজেয়াপ্ত করার প্রচেষ্টা।

ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী? সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস
ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী? সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস

রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, মোট ৪৩ হাজার বারোয়ারি পুজোকে এই অনুদান দেওয়া হবে। মোট খরচ হবে, ৩০১ কোটি টাকা। পাশাপাশি, বিদ্যুৎ খরচারও দুই তৃতীয়াংশই রাজ্য দেবে। অনুদান ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, “এই টাকা পুজো কমিটিগুলিকে কেনার জন্য দেওয়া হয়না। জনকল্যাণমূলক কাজের জন্য দেওয়া হয়।“ পাশাপাশি, মুখ্যমন্ত্রী আশঙ্কাও করেছিলেন, তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা হবেই। এবার হলও তাই!

ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী? সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস

ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী? সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত