মোদির নেতৃত্বে বাংলার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি! বক্তা শাহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোদির নেতৃত্বে বাংলার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি! বললেন অমিত শাহ। দুদিনের সফরে এসে আজ, বৃহস্পতিবার সকাল ১০ টায় হেলিকপ্টারে কলকাতা থেকে বাঁকুড়ায় পৌঁছান অমিত শাহ। সেখানে বাঁকুড়া-পুরুলিয়া রাজ্য সড়কের মাঝে থাকা মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা বিরসা মুন্ডার মূর্তিতেও মাল্যদান করেন তিনি। এরপর ঘোষনা করেন বঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। আজ রাঢ় বঙ্গের জেলাগুলির কার্যকর্তাদের সাথে ২১ সালের আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন তিনি।

আরও পড়ুনঃ হোয়াইট হাউস দখলে এগিয়ে বাইডেন। নতুন করে গণনার দাবি নিয়ে আদালতে ট্রাম্প।

গেরুয়া শিবিরের সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ এদিন বাঁকুড়ায় বলেন,  গতকাল রাত থেকে বাংলা এসে যে প্রান্তেই গিয়েছি সব জায়গায় মানুষের বিপুল উৎসাহ দেখেছি। ব্যাপক অভ্যর্থনা পেয়েছি। এটা স্পষ্ট যে, মমতা সরকারের প্রতি ভয়ংকর জন আক্রোশ তৈরি হয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদির প্রতি বেড়েছে আশা আর শ্রদ্ধা।” এরপর রাজ্যের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে তিনি বলেন,”মমতা সরকারের মৃত্যুঘন্টা বেজে গিয়েছে, দুই তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।”

মোদির নেতৃত্বে বাংলার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি! স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “বিজেপি সরকার এলে কর্মসংস্থান হবে। বেকার যুবক-যুবতীরা চাকরি পাবে। তাই কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকারকে ছুঁড়ে ফেলুন। বিজেপি ক্ষমতায় এলে নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে। বাংলায় পরিবর্তন আসন্ন।” শাহ জানিয়েদেন, “ভয় পেয়েছেন মমতা বন্দোপাধ্যায়। আর ভয় পেয়েছেন বলেই বাংলার কৃষকদের কেন্দ্রের পাঠানো টাকা দিচ্ছেন না।” শাহ বলেন, মমতা ভয় পেয়েছেন বলেই কেন্দ্রের পাঠানো ৬হাজার টাকা পাচ্ছেন না কৃষক রা। ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাচ্ছেন না গরীব পরিবারগুলো। শাহের অভিযোগ অন্তত ৮০টি প্রকল্পের টাকা আটকে রেখেছেন মমতা বন্দোপাধ্যায়।

অন্যদিকে, আজ দুপুরে আদিবাসী পরিবারে ডাল-আলুপোস্তোয় মধ্যাহ্নভোজন সারার পর রবীন্দ্র ভবনে বৈঠক করবেন রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলাগুলির বিজেপি নেতৃত্বের সঙ্গে। সেই উপলক্ষে রাঢ়বঙ্গেও এখন সাজো সাজো রব। বৃহস্পতিবার দিনভর রাড়বঙ্গের বাঁকুড়া জেলায় কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা তিনটে থেকে এখানেই রাঢ়বঙ্গের জেলাগুলি থেকে আসা বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। সেখানে সাংগঠনিক এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে বৈঠকের মাঝখানে একটি আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারার কথা শাহের।

কাল, শুক্রবার দক্ষিণেশ্বরের মন্দিরে যাবেন তিনি। কাল সাংগঠনিক ও সামাজিক বৈঠক এবং সাংবাদিক সম্মেলনের কর্মসূচিও রয়েছে শাহের। কাল রাজারহাটের গৌরাঙ্গনগরে এক মতুয়া উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। উল্লেখ্য, বুধবার দিল্লি থেকে রওনা হওয়ার আগে শাহ টুইট করেন, ‘‘বঙ্গ বিজেপির কার্যকর্তা, পশ্চিমবঙ্গের মানুষ, মিডিয়ার বন্ধুবান্ধব এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করার প্রত্যাশায় উন্মুখ হয়ে আছি।’’

রাতেই কলকাতা বিমানবন্দরে শাহের সঙ্গে দেখা করেন জেল হেফাজতে মৃত পটাশপুরের বিজেপি কর্মী মদন ঘোড়ইয়ের স্ত্রী ও দাদা-সহ পরিবারের চার জন। এর পরে শাহ টুইট করেন, ‘‘তাঁর নির্ভীক পরিবারের সামনে আমি নত শির। পশ্চিমবঙ্গে হিংসা এবং অবিচারের বিরুদ্ধে লড়তে গিয়ে যে কর্মীরা চূড়ান্ত আত্মত্যাগ করেছেন, বিজেপি তাঁদের কাছে চিরঋণী থাকবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন