হোয়াইট হাউস দখলে এগিয়ে বাইডেন। নতুন করে গণনার দাবি নিয়ে আদালতে ট্রাম্প।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হোয়াইট হাউস দখলে এগিয়ে বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতায় কার্যত সমানে সমানে টক্কর চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন এখনও পর্যন্ত জিতেছেন উইসকনসিন, মিশিগান, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেক্টিকাট, ডেলাওয়ার ও কলোরাডোতে।

আরও পড়ুনঃ হিটম্যানের চোট ও প্রত্যাবর্তন নিয়ে এবার মুখ খুললেন গাভাসকার।

হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়ের মতো রাজ্যেও ডেমোক্র্যাটদের জয় হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। মার্কিন মুলুকে বিভিন্ন সংবাদমাধ্যমের হিসেব অনুযায়ী, এই মুহূর্তে বাইডেন এগিয়ে রয়েছেন ২৫৩টি ইলেক্টরাল ভোটে। ট্রাম্পের পক্ষে রয়েছে ২১৪টি। ভোটগণনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে গণনার দাবি নিয়ে আদালতে গিয়েছে তাঁর নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা। উইলমিংটনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন বলেন, ‘‘গতকাল আরও একবার প্রমাণ হয়ে গেল যে , গণতন্ত্রই এ দেশের হৃদ্স্পন্দন, গত দু’দশক ধরে ঠিক যেমনটা রয়েছে।

অতিমারি পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে মানুষ ভোট দিয়েছেন।’’ বাইডেন আরও বলেন, ‘‘রাতভর গণনার পর এটা স্পষ্ট যে, ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার, তার থেকে বেশি ভোট পাব আমরা। আমরা জিতে গিয়েছি তা ঘোষণা করতে আসিনি আমি। তবে একটা কথা বলতে চাই, গণনা যখন শেষ হবে, আমরাই জয়ী হব।’’ ইতিমধ্যে অবশ্য ট্রাম্পকে বড় ধাক্কা দিয়েছেন বাইডেন। ২০১৬-য় ট্রাম্পের জেতা উইসকনসিন এবং মিশিগানে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। মিশিগানেও নতুন করে গণনার দাবি নিয়ে ইতিমধ্যেই আদালতে গিয়েছে ট্রাম্পের নির্বাচনের দায়িত্বে থাকা ওই সংস্থা।

হোয়াইট হাউস দখলে এগিয়ে বাইডেন। আদালতে তারা জানায়, মিশিগানে ব্যালট সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। উইসকনসিন নিয়েও তারা আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিপক্ষ রিপাবলিকানরা জিতেছেন সাউথ ক্যারোলিনা, আলাবামা, নর্থ ডাকোটা, আরকানসাস, টেনিসি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহামা, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে।এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। আইওয়ার ৩টি ইলেক্টরাল ভোটও গিয়েছে ট্রাম্পের পক্ষে। যদিও এ দিন ফল ঘোষণা শুরুর দিকে ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘সারা দেশেই সত্যিই খুব ভাল ভাবে এগোচ্ছি। সবাইকে ধন্যবাদ’।

অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভ্যানিয়া থেকে চূড়ান্ত ফল আসা এখনও বাকি। তবে এখনও পর্যন্ত যত দূর ভোট গণনা হয়েছে তাতে জয়ের লড়াইয়ে এগিয়ে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তবে অনেক জায়গাতেই নির্ধারিত সময়ের পরেও ভোট নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ওই ভোটাররা ডেমোক্র্যাটদের সমর্থক। একই সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। যদিও পাল্টা হিসেবে বাইডেন শিবিরও জানিয়ে দিয়েছে, তাঁরাও আদালতে লড়াইয়ে প্রস্তুত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত