নজরবন্দি ব্যুরো: হিটম্যানের চোট ও প্রত্যাবর্তন নিয়ে এবার মুখ খুললেন গাভাসকার। গ্রুপ লিগ পার করে এবার শেষ পর্বে এসে পড়েছে আইপিএল। আজ প্রথম ফাইনাল পৌঁছানোর লড়াইয়ে মুখোমুখি মুম্বই ও দিল্লী। আসন্ন বড় ম্যাচের আগে কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না মুম্বই অধিনায়ক রোহিত শর্মা.আইপিএল ২০২০-র মাঝে পাঞ্জাবের বিরুদ্ধে ডবল সুপার ওভারে থ্রিলার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রােহিত।


সেই চোটের পর তাঁকে চার ম্যাচ মাঠের বাইরে বসতে হয়েছে। এদিকে তারই মধ্যে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচন হয় যাতে বাদ যান রোহিত। চোটের গুরুত্ব বুঝে বাইরে রাখা হয় তাকে। তবে চোট সফর চলাকালীন সেরে গেলেও ভারতীয় দলে তাকে ফিরিয়ে আনা হবে বলেও জানা যায়. তবে নির্বাচনের দিন দেখা যায় বেশ সাবলীল ভাবেই নেটে ব্যাটিং করছেন রোহিত।
বিতর্ক ওঠে তবে কি আইপিএল এতটাই গুরুত্বপূর্ণ. সবাইকে চমকে তাদের নিয়মরক্ষার ম্যাচে টস করতেও নামে হিটম্যান। যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ বলেন চোটকে গুরুত্ব না দিয়ে আইপিএল এ নামলে ক্ষতি হতে পারে তার খেলোয়াড় জীবনে। দিলীপ বেঙ্গসরকারের মত বহু প্রাক্তন তীব্র সমালোচনা করে রোহিত এর।
হিটম্যানের চোট ও প্রত্যাবর্তন নিয়ে এবার মুখ খুললেন গাভাসকার। আর এবার তাকে নিয়ে মুখ খুললেন আর এক কিংবদন্তি লিটল মাস্টার সুনীল গাভাসকার। কী বললেন তিনি? বিতর্ক দূরে সরিয়ে তিনি বলেন ‘রােহিতের চোট কতটা, ঠিক কী হয়েছে, এই নিয়ে এখন আলােচনার সময় নয়। রােহিত চোট সারিয়ে ফিরতে পেরেছে,ভারতীয় ক্রিকেটের কাছে এটাই সবচেয়ে খুশীর খবর।


রােহিতকে দেখে ও সম্পূর্ণ ফিট বলেই মনে হচ্ছে। বাউন্ডারির ধারেও ফিল্ডিং করেছে আবার ৩০ গজের মধ্যেও ফিল্ডিং করেছে। বেশ ফিট লাগল।’ সব বিতর্ক দূরে ঠেলে হিটম্যান কেমন পারফরম্যান্স দেখায় সেদিকেই তাকিয়ে সবাই।







