করোনা টিকার ছাড়পত্র মিলতে পারে জানুয়ারিতেই,দাম কত হতে পারে তা নিয়েও ইঙ্গিত দিলেন পুনাওয়ালা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : করোনা টিকার ছাড়পত্র মিলতে পারে জানুয়ারিতেই, করোনা টিকা নিয়ে আশার কথা শোনালেন, সেরামের চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা। শুধুতাই নয় টিকার দাম কেমন হবে তা নিয়েও মতামত প্রকাশ করেছেন তিনি। ফলে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ড্রাগ কন্ট্রোলের অনুমতি পাওয়া মাত্রই আগামী বছরের শুরুতেই করোনা টিকা নিয়ে আসবে সেরাম ইনস্টিটিউড। এমনকি বছর শেষে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়েও টিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে ভ্যাকসিন গ্রুপের প্রধান ডিরেক্টর অ্যান্ডু পোলার্ড।

আরও পড়ুনঃ কর্ম সংস্থানের লক্ষ্যে, সরকার বেকার যুবক-যুবতিদের বাইক কিনতে সহজ শর্তে দিচ্ছে ঋণ ।

সব ঠিক থাকলে বড়দিনের আগেই মিলতে পারে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকা। আর সেটা না হলে নতুন বছরের গোড়ার দিকেই এই টিকা নিয়ে আসতে পারে, অক্সফোর্ডের সারা গিলবার্টের টিম। এই ঘোষণার পরই সেরাম-এর সিইও আদর পুনাওয়ালা জানান,অক্সফোর্ডের ফর্মুলায় তৈরী তাদের কোভিশিল্ডের চূড়ান্ত টায়ালের রিপোর্ট জানানো হবে বছর শেষের আগেই।

টিকার দামের বিষয়ে সেরাম জানায়,সকলের কথা মাথায় রেখে টিকার দামও রাখা হবে সাধ্যের মধ্যেই। আদর পুনাওয়ালার কথায়, টিকা প্রতি দাম হবে, তিন ডলারের মধ্যে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা পড়বে ২২৫ টাকা। ফলে ভারত ছাড়া বিশ্বের মোট ৯০ টি দেশেই এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। এছাড়াও কোভিশিল্ডের দাম যাতে কম থাকে তারজন্যও অর্থ সাহায্য করবে মাইক্রোসফট কোম্পানীর কর্তা বিল গেটস।

করোনা টিকার ছাড়পত্র মিলতে পারে জানুয়ারিতেই, ভারতে যে টিকাটি তৈরী হবে, সেইটিও গত আগষ্টেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার চুক্তি সেরেছিলো গাভি। ইতিমধ্যেই ১৮ থেকে ৫৫ বছর বয়সী রোগীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে। আদরের কথায়, “এতে এখনও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা যায়নি। বয়স্ক মানুষের শরীরেরও তা কার্যকরী হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত