লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে আর এক মাস সময় নেই। বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে তোড়জোড় চোখে পড়ছে। শুরু হয়ে গিয়েছে প্রচার। বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্রে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা দলীয় প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। উপস্থিত ছিলেন বিজেপির বহু নেতা-কর্মীরা।



আরও পড়ুন: নিজের পাড়ায় প্রচারে সুকান্ত, চলল জনসংযোগ
এদিন বালুরঘাট লোকসভার (Balurghat Loksabha) অন্তর্গত ইটাহার বিধানসভার কসবা মোড় এলাকায় অঞ্চল বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। মঞ্চে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। জনসংযোগ সারেন। ওই কর্মসূচিতে এলাকার মহিলারাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলেন। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন তিনি। সুকান্ত মজুমদারের অভিযোগ, দিনে দুপুরে প্রকাশ্যে সরকারি গাছ চুরি হচ্ছে।

ভিডিও শেয়ার করে বঙ্গ বিজেপির প্রধান লেখেন, ‘ইটাহার বিধানসভার অন্তর্গত জয়হাট গ্রাম পঞ্চায়েতের বাহাডোল বুথের রাইগাছি বিলে দিনে দুপুরে সরকারী গাছ চুরি হচ্ছে। এটা কি ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, তাঁর ভাই মোজাফফর হোসেনের নির্দেশনায় তৃণমূলের বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান এস কে রফিকের নেতৃত্বে হচ্ছে?’


ভোটের আগে নির্বাচনী কেন্দ্রে বৈঠকে সুকান্ত, বালুরঘাটে কর্মসূচি বিজেপি প্রার্থীর

আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার। বুধবার নিজের ওয়ার্ডে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। গতকাল সকালে বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে চায়ে পে চর্চা করেন তিনি। এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। ২০১৯ সালে এই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন সুকান্ত মজুমদার, এবারও জয় নিয়ে আশাবাদী তিনি।







