পরীক্ষার মুখে মুকুল, হার নিশ্চিত জেনেও রাজ্য সভায় প্রার্থী দিতে পারে গেরুয়া শিবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরীক্ষার মুখে মুকুল, বিজেপি প্রথমে ভেবেছিল মুকুল রায়কে রাজ্যসভায় পাঠাবে তৃণমূল কংগ্রেস। কিন্তু তা না করে প্রাক্তন প্রসার ভারতীর অধিকর্তা জহর সরকারকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বিজেপির পরিকল্পনা ভেস্তে যায়।

আরও পড়ুনঃ প্রত্যাঘাত শুরু করল আফগান সেনা, মৃত্যু ৩০ তালিবান জঙ্গির

তাই রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বিজেপি। হার নিশ্চিত জেনেও রাজ্যসভায় প্রার্থী দিতে চাইছে বিজেপি। এর প্রথম কারণ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুলের অবস্থান স্পষ্ট করা। ভোটাভুটিতে মুকুলের ভোট বা তার অবস্থান কোনদিকে সেটা যাচাই করে দেখতে চাই গেরুয়া শিবির।

পরীক্ষার মুখে মুকুল
পরীক্ষার মুখে মুকুল

মুকুলবাবু যদি দলের হুইপ অমান্য করে তৃণমূল প্রার্থীকে ভোট দেন সে ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন নিয়ে এগোনো সুযোগ থাকছে গেরুয়া শিবিরের কাছে। অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের প্রার্থী জিতে যান সেটা চায় না গেরুয়া শিবির।

পরীক্ষার মুখে মুকুল, হার নিশ্চিত জেনেও রাজ্য সভায় প্রার্থী দিতে পারে গেরুয়া শিবির

কারণ সে ক্ষেত্রে দলের কর্মীদের কাছে ভুল বার্তা যেতে পারে। তবে এই প্রার্থী দেওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “রাজ্যসভায় প্রার্থী দেওয়া নিয়ে এখনও দলের অন্দরে কোনো আলোচনা হয়নি”।

পরীক্ষার মুখে মুকুল, হার নিশ্চিত জেনেও রাজ্য সভায় প্রার্থী দিতে পারে গেরুয়া শিবির
পরীক্ষার মুখে মুকুল, হার নিশ্চিত জেনেও রাজ্য সভায় প্রার্থী দিতে পারে গেরুয়া শিবির

তবে তিনি তৃণমূল প্রার্থী জহর সরকার কে কটাক্ষ করে বলেছেন যে যত মোদির বিরোধিতা করবেন তৃণমূলের কাছে তিনি তত প্রিয় হয়ে উঠবেন। তবে তৃণমূল কাকে প্রার্থী করবে সেটা তাদের নিজেদের ব্যাপার বলে জানিয়েছেন দীলিপবাবু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন