নজরবন্দি ব্যুরোঃ প্রত্যাঘাত শুরু করল আফগান সেনা। সেনার বিমান হানা বা এয়ার স্ট্রাইকে নিকেশ ৩০ তালিবান জঙ্গি। জখম অন্তত ১৯। গুড়িয়ে দেওয়া হয়েছে তালিবানদের একাধিক বাঙ্কার। নষ্ট হয়েছে তাদের গাড়ি, বাইকও।
আরও পড়ুনঃ রেশন দোকানেই হবে আধার সংযুক্তি, “এক দেশ, এক রেশন” চালুর পথে রাজ্য
রবিবার আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই জানানো হয়েছে।পেন্টাগন জানিয়েছে, ইতিমধ্যেই আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা নিজেদের দখলে নিয়ে নিয়েছে তালিবান। এমনকি আফগানিস্তানের সীমান্ত এলাকা দখলেরও চেষ্টা করছে তারা। বাইরের কোনও দেশ যাতে আফগানিস্তানকে সাহায্য করতে না পারে তার জন্যই সীমান্ত এলাকা দখলের চেষ্টা করছে তারা।
আফগান প্রতিরক্ষামন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার জাওঝান প্রদেশের মুরঘাব এবং হাসান তাবিন গ্রামে ঘাঁটি গেড়েছিল তালিবানরা। শুক্রবার সেখানে এয়ার স্ট্রাইক করে আফগান সেনা । তাতেই ১৯ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়।
জখম হয় ১৫ জন। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ফাওয়াদ আমান সংবাদমাধ্যমে জানান, দেশের একাধিক প্রদেশে তালিবানের সঙ্গে লড়াই ভালো ফল করছে সরকারি বাহিনী। রোজই আমাদের ফোর্স নতুন নতুন জায়গায় তালিবানদের হঠিয়ে দিচ্ছে।
প্রত্যাঘাত শুরু করল আফগান সেনা, মৃত্যু ৩০ তালিবান জঙ্গির
অন্যান্য জায়গায় তাদের ঘিরে ধরছে সরকারি বাহিনী। মার্কিন সেনা সরে যাওয়ার পর থেকেই এলাকায় দখল নিয়েছিল তালিবানরা। তৈরি করে ফেলেছিল বাঙ্কার। আফগান সেনার প্রত্যাঘাতে কিছুটা হলেও ধাক্কা খেল তালিবানি আগ্রাসন।



