Bivas Adhikari: মাথায় ছিল পার্থর হাত, নিয়োগ দুর্নীতিতে উত্তরবঙ্গে প্রভাব বাড়িয়েছিল বিভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য গ্রেফতার হতেই তদন্তকারী সংস্থার নজর পড়েছিল বীরভূমের নলহাটির তৃণমূল নেতা বিভাস অধিকারীর দিকে। কে এই বিভাস অধিকারী? জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন এই নেতা। সেকারণেই তৃণমূলের ব্লক সভাপতি থেকে সরাসরি জায়গা পান টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি।

আরও পড়ুনঃ Recruitment Scam: জীবনকৃষ্ণকে গ্রেফতার শুধুমাত্র সময়ের অপেক্ষা, সিবিআইয়ের দিকে নজর রাখছে তৃণমূল

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে হাত ২০১৭ সালে হাত পাকিয়েছিল মানিক ঘনিষ্ঠ এই ব্যক্তি। বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। নিয়োগ দুর্নীতির সময় কলেজ অ্যাসোসিয়েশনের দায়িত্ব পান। কলেজ ভর্তি থেকে শুরু করে চাকরি বিক্রিতেও বিপুল অঙ্কের টাকা নিয়ে পাহাড় গড়েছে বিভাস অধিকারী। পাশাপাশি উত্তরবঙ্গের নিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে এই বিভাস।

623339 partha
মাথায় ছিল পার্থর হাত, কীভাবে বিভাসের প্রভাব বেড়েছিল?

নিয়োগ দুর্নীতিতে বিভাসের নাম উঠে আসার পর থেকেই তাঁর সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর যোগ নিয়ে চর্চা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বিভাসের মাথায় ছিল পার্থর হাত। সেকারণেই দুর্নীতিতে সহজে প্রভাব খাটিয়েছিলেন তিনি। তবে শুধুমাত্র চাকরি বিক্রি নয়, আশ্রমের আড়ালে কুকীর্তি থেকে শুরু করে, জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিভাসের বিরুদ্ধে।

মাথায় ছিল পার্থর হাত, কীভাবে বিভাসের প্রভাব বেড়েছিল? 

ডাউনলোড
মাথায় ছিল পার্থর হাত, কীভাবে বিভাসের প্রভাব বেড়েছিল?

অভিযোগ, বিভাসের এতটাই প্রভাব ছিল, পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। কিছুদিনের জন্য অ্যাকশন নিয়েছিল। পরে টাকা দিয়ে আবার কাজ শুরু করে দিল। এদিন বিভাস অধিকারীর আমহার্স্ট স্ট্রিটের ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। এরপর সিল করে দেওয়া হয় সেই ফ্ল্যাট। আগেই সেই অফিস সিল করে দিয়েছিল ইডি। এবার বন্ধ করেদিল সিবিআই। অবশ্য বিভাস অধিকারী দাবি করেছিল, নিয়োগ দুর্নীতিতে সমস্ত রকমভাবে সাহায্য করবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত