নজরবন্দি ব্যুরোঃ বিরুষ্কার তৃতীয় বিবাহ বার্ষিকী, ক্রিকেটার বিরাট কোহলি ২০২১ সালে জানুয়ারিতে বাবা হতে চলেছেন।সেই দিনের অপেক্ষায় দিন গোনা শুরু হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়কের। ভারতবাসীরাও অপেক্ষায় রয়েছেন সব। ভারতের অধিনায়ক বিরাট কোহলি তার আগে নিজের তৃতীয় বিবাহবার্ষিকীতে টুইটারে স্ত্রী অনুষ্কাকে ভালোবাসার বার্তা লিখেছেন।
আরও পড়ুনঃ অবশেষে পাস ফিটনেস টেস্টে,অস্ট্রেলিয়ার বিমান ধরতে তৈরি রোহিত-ইশান্ত
বিরাট কোহলি অনুষ্কা শর্মা কে বিয়ে করে ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে। সুখে-দুঃখে কেটে গিয়েছে তিন বছর। ২০২০-তে নতুন অতিথি আসার খবর পেয়েছেন সেলেব্রিটি দম্পতি। তাদের সন্তান কিছুদিন পরেই পৃথিবীতে আসতে চলেছে। বিরাট সেই আনন্দ আর ধরে রাখতে পারছেন না।
ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। ক্যাঙারুর দেশে ইতিমধ্যেই তিন ম্যাচের ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলে ফেলেছে টিম ইন্ডিয়া।ওয়ানডে সিরিজে হারলেও টি-২০ সিরিজে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে বিরাট ব্রিগেড। ১৭ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে টেস্ট সিরিজ শুরু হবে।
বিরুষ্কার তৃতীয় বিবাহ বার্ষিকী, প্রথম ম্যাচ অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে। যেটা ম্যাচটা হবে গোলাপী বলের দিন-রাতের টেস্ট। এই টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সন্তানের জন্ম হতে চলায় স্ত্রীর পাশে থাকতে ভারতে ফিরে আসবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।



