নজরবন্দি ব্যুরোঃ অবশেষে পাস ফিটনেস টেস্টে,অস্ট্রেলিয়ার বিমান ধরতে তৈরি রোহিত-ইশান্ত ।টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ভারতীয় দলের জন্য এল খুশির খবর।দীর্ঘ চোটের ধাক্কা কাটিয়ে অবশেষে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন ব্যাটিং ও বোলিং এর দুই প্রধান অস্ত্র রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে দেওয়া শেষ ফিটনেস টেস্টে অবশেষে পাস করেছেন দুই শর্মা জুটি।
আরও পড়ুনঃগোলাপি বলের প্র্যাকটিস টেস্টে নামল ভারত, কোহলিবিহীন ভারতের ব্যাটন রাহানের হাতে


আরবে আইপিএল খেলার সময়ই মাঝপথে চোট পান ইশান্ত। মাত্র ১ টি ম্যাচ খেলে গোটা আইপিএল থেকে ছিটকে যান তিনি। ফিরে আসতে হয় দেশে। অন্যদিকে মুম্বাই দলের অধিনায়ক রোহিতও টুর্নামেন্টের মাঝপথে ফিল্ডিং করতে গিয়ে চোট হ্যামস্ত্রিং এ পান। তারপর গ্রুপ লিগে তিনি আর খেলেননি। তবে প্লে অফ ও ফাইনালে খেলে দলকে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন করেন। ফাইনালে চোখ ধাঁধানো অর্ধশতরানও করেন।
তবে এরপর গোটা ভারতীয় দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে গেলেও রোহিত ফিরে আসেন দেশে। চোট নিয়ে আইপিএল খেলা নিয়ে বিতর্কও শুরু হয়। অধিনায়ক বিরাটও জানান রোহিতের ব্যাপারে ধোঁয়াশা রয়েছে টিমের মধ্যে। বিতর্ক থামাতে শেষ পর্যন্ত আসরে নামতে হয় বিসিসিআই কে। বিবৃতি দিয়ে তারা জানান কঠোর ফিটনেস টেস্ট পাস না করা অব্দি দলে যোগদান করতে পারবেন না রোহিত। তারপর থেকেই বেঙ্গালুরুতে রাহুল দ্রাবিরের তত্ত্বাবধানে কঠিন ট্রেনিং চলতে থাকে তাদের। অবশেষে সিরিজ শুরুর আগে পরীক্ষায় সফল হয়ে অস্ট্রেলিয়াগামি বিমানে চড়তে তৈরি শর্মা জুটি।
অবশেষে পাস ফিটনেস টেস্টে,অস্ট্রেলিয়ার বিমান ধরতে তৈরি রোহিত-ইশান্ত ।এমনিতেই পিতৃত্বকালীন ছুটির কারনে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট।বাকি ৩ টেস্ট খেলতে হবে তাঁকে ছাড়াই।তাই দলে রোহিত ও ইশান্তের দলে প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে।









