গোলাপি বলের প্র্যাকটিস টেস্টে নামল ভারত, কোহলিবিহীন ভারতের ব্যাটন রাহানের হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোলাপি বলের প্র্যাকটিস টেস্টে নামল ভারত, কোহলিবিহীন ভারতের ব্যাটন রাহানের হাতে ।আগামী ১৭ ই ডিসেম্বরই শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট দ্বৈরথ। অ্যাডিলেডের মাটিতে দিন রাতের পিঙ্ক বল টেস্ট দিয়ে শুরু হতে চলেছে এই টানটান লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ও দ্বিতীয় দলের এই সিরিজ শুরুর আগে আজ ১১ তারিখ থেকে ভারতীয় দল পিঙ্ক বলে তিন দিনের প্র্যাকটিস টেস্ট খেলতে নামল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে।

আরও পড়ুনঃনতুন করোনা আক্রান্তের থেকে সুস্থ হলেন বেশি, আজও মৃত্যুর হাফ সেঞ্চুরি রাজ্যে!

যে টেস্টে ভারত নেমেছে কোহলিকে ছাড়াই। টি ২০ সিরিজের সময়ই তিনি এই ম্যাচ না খেলার ইঙ্গিত দিয়েছিলেন।প্রসঙ্গত এটি ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিরাট না থাকায় এই ম্যাচে নেতৃত্ব সামলাচ্ছেন সহ অধিনায়ক রাহানে। পিতৃত্বকালীন ছুটির কারনে শুধু প্রথম টেস্ট খেলবেন বিরাট। তারপর বাকি তিন টেস্টে অধিনায়কত্ব করতে দেখা যাবে রাহানেকেই।প্রথম প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে যিনি ভাল ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। বিরাট না থাকার কোন প্রভাব যাতে দলের উপর না পরে তার সিংহভাগ দায়িত্ব বর্তাবে ‘জিঙ্কস’ এর উপরই।

এদিকে গোলাপি বল যে নাটকীয়তায় মোরা টা আবারও প্রমান করল এই প্রস্তুতি ম্যাচ। দুই দলই অলআউট হয়ে প্রথমদিনেই পড়ল ২০ উইকেট। অবিশ্বাস্যভাবে দুই দলের মধ্যে সর্বাধিক রান ভারতের জশপ্রিত বুমরার। যিনি এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের কেরিয়ারের ব্যাক্তিগত সর্বাধিক ৫৫ রান করে যান। তবে শুরুটা যথেষ্ট ভালই করেছিল ভারতীয় দল। পৃথ্বী শ ও শুভমান গিল ১ উইকেট খুইয়ে দলকে শতরানের গণ্ডি পার করে দেন। কিন্তু তারা দুজনে আউট হতেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়তে শুরু করে ভারতীয় দল।

শেষে বুমরা ও সিরাজের ব্যাটিং দলকে ভদ্রস্থ ১৯৪ রানে পৌঁছে দেয়। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পরে যায় অজিরা। নিয়মিত অন্তরালে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১০৮ রানে তাদের ইনিংস শেষ হলে আম্পায়ার আজকের মত খেলা শেষ ঘোষণা করেন। সাইনি ও শামি নেন ৩ টি করে উইকেট। বুমরার ঝুলিতে আসে দুই উইকেট। এদিকে উইকেটকিপার ঋদ্ধি ১০০ শতাংশ ফিটনেসের ঝলক দেখালেন। কিপিং না করলেও পেছনের দিকে দৌড়ে দুরন্ত একটি ক্যাচ নেন তিনি। এখন পিঙ্ক বল ১৭ তারিখ থেকে কোন দলকে বেকাইদায় ফেলে আর কারা জয়লাভ করে সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমিরা।

গোলাপি বলের প্র্যাকটিস টেস্টে নামল ভারত, কোহলিবিহীন ভারতের ব্যাটন রাহানের হাতে ।যে পিঙ্ক বলে অস্ট্রেলীয়দের একশ শতাংশ সাফল্যের রেকর্ড রয়েছে। অর্থাৎ পিঙ্ক বলে তারা এখনও অপরাজেয়। তাই শক্ত চ্যালেঞ্জের সামনে যে পড়তে চলেছে ভারতীয় দল তা বলাইবাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত