নজরবন্দি ব্যুরোঃ আদিবাসী বিরোধী মন্তব্য করার জন্য বিরাট প্রশ্নের মুখে রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এবার পাল্টা চাল শাসক শিবিরের। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ত্রিন্মুল নেত্রী বীরবাহা হাঁসদা। অভিযোগ, শুভেন্দু অধিকারী মন্তব্যে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তিনি। এতে আদিবাসী সমাজকে অপমান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ NASA: চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার, সফলভাবে উৎক্ষেপণ ‘আর্টেমিস ১’
এই মুহুর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে মন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সাড়া পরে গেছে। অখিল গিরিকে গ্রেফতার এবং অপসারণের দাবিতে সরব হয়েছে বিজেপি। এরই মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে এসসি ও এসটি অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শুভেন্দুকে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন, এখানে যারা বসে আছে, এই যে দেবনাথ হাঁসদা ও বীরবাহা হাঁসদা, এরা শিশু। এগুলো আমার জুতোর তলায় থাকে। শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামছে তৃণমূল। শুভেন্দুর বিরুদ্ধে এই মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
.@Birbaha_Hansda filed an FIR against the LoP @SuvenduWB for his derogatory comments that dishonoured the entire Tribal community.
We CONDEMN the distasteful remarks of the LoP and we will not bear such insult toward our indigenous community. pic.twitter.com/jdsntim2Ga
সদ্য প্রকাশিত
তুলা রাশির আজকের রাশিফল – ২৬ জুন ২০২৬, শুক্রবার
কন্যা রাশির আজকের রাশিফল – ২৬ জুন ২০২৬, শুক্রবার— All India Trinamool Congress (@AITCofficial) November 16, 2022
কারণ, এই মুহুর্তে ঝাড়গ্রাম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক সভায় মমতার সঙ্গে দেখা গেছে বীরবাহা হাঁসদাকে। গতকালই জঙ্গলমহলে সভা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বীরবাহা।
শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বীরবাহা, বিরাট জল্পনা শুরু

এমনকি গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উনি কী ভাবেন নিজেকে? যাকে খুশি, যা ইচ্ছা বলতে পারেন? বীরবাহা হাঁসদা এবং দেবনাথ হাঁসদাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। দেবনাথ জঙ্গলমহলের মাটির ছেলে, বীরবাহা জঙ্গলকন্যা। বীরবাহাকে মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি বলছেন, ‘এরা আমার জুতোর তলায় থাকে’!









