মামলা নিয়ে রাজনীতি করার অভিযোগ, বিকাশকে সরাতে বাধ্য হল নির্যাতিতার পরিবার, মুখ পুড়ল বামেদের

আরজি কর মামলায় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বদলে বিখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিযুক্ত করলেন নির্যাতিতার বাবা-মা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। আর সেই শুনানির আগে নিজেদের আইনজীবী বদল করলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। এতদিন তাঁদের হয়ে সওয়াল করছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু অভিযোগ, আরজি কর মামলা নিয়ে রাজনীতি করছেন বিকাশ! সেই কারণে তাঁকে বদলে বিখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিযুক্ত করলেন নির্যাতিতার বাবা-মা।

আরজি কর মামলার তদন্তভার এই মুহূর্তে রয়েছে সিবিআই-এর হাতে। আর অন্যদিকে, পুরো মামলার নিয়ন্ত্রণ করছে সুপ্রিম কোর্ট। মোট চার পক্ষের মধ্যে চলছে যুযুধান লড়াই। একদিকে যেরকম রয়েছে রাজ্য সরকার। তাঁদের তরফের আইনজীবী হলেন কপিল সিব্বল। এবার বিকাশকে বদলে নির্যাতিতার তরফের আইনজীবী করা হল বৃন্দা গ্রোভারকে। সিবিআই-এর তরফে সলিসিটার জেনারেল রয়েছেন তুষার মেহেতা এবং জুনিয়র চিকিৎসকদের হয়ে লড়ছেন আর এক বিখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং। উল্লেখ্য, এর আগে জুনিয়র চিকিৎসকরাও গীতা লুথারকে বদলে ইন্দিরাকে নিযুক্ত করেন।

নৃশংস খুন বা ধর্ষণের মতো রহস্যজনক ঘটনায় ‘খেলা’ ঘুরিয়ে দিতে পারেন একমাত্র আইনজীবীরাই। ফলে সেক্ষেত্রে কোনও রকম সমঝোতা চলে না। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অত্যন্ত অভিজ্ঞ। ঠিক সেরকমই ইন্দিরা জয়সিং। তুষার মেহতাও সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্টকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু নির্যাতিতার পরিবার, তাঁদেরও প্রয়োজন অত্যন্ত শক্তিশালী এবং নিরপেক্ষ একজন আইনজীবী। যুক্তির লড়াইতে যিনি ঘাম ছুটিয়ে দিতে পারবেন বিরোধীদের। কিন্তু বিকাশরঞ্জন সে ক্ষেত্রে কার্যত ‘ফেল’ করে গেলেন! তা না হলে বর্ষীয়ান এই আইনজীবীকে সরিয়ে দিতে কেন বাধ্য হল নির্যাতিতার পরিবার? এক্ষেত্রেও ফের একবার মুখ করল পুড়ল বামেদের।

যদিও এই সরিয়ে দেওয়া প্রসঙ্গে বিকাশরঞ্জন বলেছেন, “এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, করেছি। বাকিটা তাঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয় নেই। মামলা হচ্ছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত