নজরবন্দি ব্যুরোঃ বডার-গাভাস্কার ট্রফিতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় ভারতের। ভারতীয় বোলারদের দাপটে এই ম্যাচে দুই ইনিংসে দাঁড়াতেই পারল না অজি ব্যাটাররা। ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৩ রানের লিড নিয়েছে ভারত।
আরও পড়ুনঃ যুদ্ধ থামাতে পুতিনকে বোঝাতে পারেন মোদীই, মত মার্কিন মুখপাত্রের


তাই টেস্টে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে বড় রান করতে হত। কিন্তু কোথায় কী? আবার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে লেলিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। আর তাঁরা বল করতে আসার পরে পা কাঁপতে শুরু করল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কা দিলেন অশ্বিন।

উসমান খোয়াজাকে ৫ রানের মাথায় আউট করেন তিনি। স্লিপে ক্যাচ ধরেন বিরাট কোহলি। ভারতের মাটিতে সিরিজ়ের শুরুটা ভাল হল না অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারকেও ১০ রানের মাথায় ফেরান অশ্বিন। নাগপুর টেস্টের শুরু থেকেই ব্যাটে-বলে দাপট দেখায় ভারত।



অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে সস্তায় গুটিয়ে পালটা ব্যাট করতে নামা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষেই বড়সড় লিড নেয়। তৃতীয় দিনের প্রথম সেশনে অজিদের ঘাড়ে বোঝাটা আরও বাড়িয়ে দেন ভারতীয় তারকারা।
ভারতীয় বোলারদের দাপটে কুপোকাত অজিরা, প্রথম টেস্টে বড় জয় ভারতের

ঘূর্ণি পিচে শেষ ইনিংসে ব্যাট করতে হবে বলেই প্রথম ইনিংসের নিরিখে লিড যতটা সম্ভব বাড়িয়ে নেন রোহিত শর্মারা। বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন অশ্বিন, ২টি জাডেজা, ২টি শামি ও ১টি উইকেট নেন অক্ষর। এই টেস্ট জিতে ৪টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিতের ভারত।







