৫ লক্ষ টাকা, সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুন সুখবর, বিরাট ঘোষণা নবান্নের

পুজোর আগে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। অ্যাড-হক বোনাস এবং অবসরকালীন ভাতা বাড়ানো হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যখন রাজ্যে একাধিক অভিযোগ উঠেছে। আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে একজন সিভিক ভলান্টিয়ারেরই। এরপরে সিভিক ভলান্টিয়ার নিয়োগ ও পরিচালনা নিয়ে একাধিক নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।  সেই আবহেই পুজোর আগে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। অ্যাড-হক বোনাস এবং অবসরকালীন ভাতা বাড়ানো হল রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রায় ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন সিভিক ভলান্টিয়াররা।

সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুন সুখবর, বিরাট ঘোষণা নবান্নের

সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুন সুখবর, বিরাট ঘোষণা নবান্নের

নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার অ্যাড-হক বোনাস বাবদ মোট ৬০০০ টাকা করে পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা। ২০২২-২৩ সালে তারা বোনাস বাবদ পেয়েছিলেন ৫৩০০ টাকা। এবার বোনাসের পরিমাণ বাড়ানো হচ্ছে ৭০০ টাকা। এবার তাঁরা মোট ৬০০০ টাকা বোনাস পাবেন। পাশাপাশি অবসরকালীন ভাতা আরও ২ লক্ষ টাকা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।

গতবার সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রথমে সিভিক ভলান্টিয়ারদের বোনাস ছিল ২০০০ টাকা। তবে, গতবার সেটা বাড়িয়ে করা হয় ৫,৩০০ টাকা। তবে, কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা ৫ হাজার টাকা পাচ্ছেন এবং জেলার সিভিক ভলান্টিয়াররা ২ হাজার পাচ্ছেন, বোনাস নিয়ে বৈষম্য করা হচ্ছে বলা অভিযোগ তোলা হয়। যদিও এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের একই হারে বোনাস দেওয়া হবে বলে জানিয়ে দেন।

উল্লেখ্য, ২০২৪ লোকসভা ভোটের মুখে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। বেতন বাড়ানো হয়েছিল সাড়ে ৭০০ টাকা। সহযোগীদের বেতন বাড়ানো হয়েছিল ৫০০ টাকা। ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর