করোনা ভ্যাকসিন বণ্টন নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভ্যাকসিন নিয়ে এবার বড় সিদ্ধান্তও নিল কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন এলে তা কি ভাবে বণ্টন করা হবে তা নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মহলে। এবার সেই বণ্টন নিয়ে সিদ্ধান্তও নিল মোদী সরকার। মঙ্গলবার বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করে রাশিয়া।

আরও পড়ুনঃ দেশে দুর্বার গতি করোনার, সব রেকর্ড ভেঙে এক দিনে আক্রান্ত ৬৬ হাজারের বেশি।

 সেই দিনেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিশেধক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ‘ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন’ নামে বিশেষজ্ঞ দল গঠন করে। বুধবার সেই দল বৈঠকে বসে। নেতৃত্বে ছিলেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল। এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় দেশের প্রতিটি কোনায় ভ্যাকসিন পৌঁছে দেবে দেশের কেন্দ্রীয় সরকার, কোন রাজ্জার রাজ্য সরকার নয়।

এছারাও ঐ বৈঠকে আলোচনা হয় কোন ভ্যাকসিন ভারত গ্রহণ করবে সেটা ঠিক করবে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনিজেশন।ভ্যাকসিন সংগ্রহের জন্য কী কী ভাবে অর্থের সংস্থান হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ঐ বৈঠকে সিদ্ধান্তও নিউজ হয় ভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে ১০০ শতাংশ নিস্তিত হবার পরে একটি চেনার মাধ্যমে তা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে।

ভ্যাকসিন আসার পর তা নিয়ে সচেতনা গড়ে তুলতে হবে মানুষের মধ্যে সেটাও যাতে ঠিক ভাবে হয় তারদিকেও নজর রাকবে এই কমিটি।ভ্যাকসিন এসে গেলে তা উত্‍পাদনের জন্য দেশীয় সংস্থার পাশাপাশি দ্রুত উত্‍পাদনের জন্য অন্য দেশের সংস্থার সঙ্গেও হাত মেলাবে ভারত। শুধু দেশের জন্যই নয়, বিশ্বের গরিব ও মাঝারি আর্থিক ক্ষমতার দেশের জন্যও ভ্যাকসিন বানাবে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত