নজরবন্দি ব্যুরোঃ দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছিল। কিন্তু আবার সেটা বেড়ে গেল। অর্থাৎ সংক্রমণ কে কিছুতেই কমানো যাচ্ছে না। আর বুধবার তা ছাপিয়ে গেল ৬৫ হাজারের গণ্ডি।
আরও পড়ুনঃ একদিনে করোনা মৃত্যু রাজ্যের ১৩ টি জেলায়। দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান।
আজ স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী দেশ এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬হাজার ৯৯৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩ লাখ ৯৬ হাজার ৬৩৮ জন। অপর দিকে ১ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯৪২ জন। সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৪৮ হাজার ২৭৫ জন। তবে ইএ রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ১১০ জন মানুষ। এই মুহূর্তে দেশে সুস্থতার সংখ্যা ১৬,৯৫,৯৮২ জন। সুস্থতার হার ৭০.৭৬ %।
গত কাল দেশে টেস্ট হয়েছে ৮ লাখ ৩০ হাজার টি। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ২৯৭ জনের।দেশ এখন আক্রান্তের সংখ্যাতে বিশ্বে দ্বিতীয় স্থানে। এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই উঠে এসেছে তামিলনাড়ু। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি। ষষ্ঠস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহার। মৃত্যুর সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।



