নজরবন্দি ব্যুরো: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পায়ে বেশ কয়েকটা সেলাই পড়ার পর রক্ত বন্ধ হয় অমিতাভের। নিজের অভিজ্ঞতার কথা তাঁর ব্লগে জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: দিওয়ালিতে কিভাবে ঘরে প্রদীপ জালালে আসবে সৌভাগ্য, জেনেনিন এর নিয়ম


ব্লগে তিনি লেখেন, ‘একটি ছোট মেটালের পিসে আমার বাঁ পায়ের কাফ মাসেলের শিরা কেটে যায় আর তার জেরেই ভয়ানক রক্তক্ষরণ শুরু হয়, যা কোনওভাবেই থামানো যাচ্ছিল না। তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাই এবং সঠিক সময়ে চিকিৎসক ও স্টাফেদের টিমের সহায়তায় ওটিতে নিয়ে যাওয়া হয় ও পায়ে সেলাই হয়।’ এর জেরেই অনেকদিন হাঁটতেও অসুবিধা হচ্ছিল অভিনেতার। হাঁটা চলা এমনকী পা সরানোও বারণ ছিল তাঁর।

আচমকায় গুরুতর আহত হন বিগ বি, ভর্তি হাসপাতালে

গত ১১ অক্টোবর আশি বছরে পা দিয়েছেন অমিতাভ। এই উপলক্ষ্যে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে হাজির হয়েছিলেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। অমিতাভের নানা ব্যক্তিগত বিষয় সেদিন দর্শকদের সামনে আসে। আগামী ১১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে সুপারস্টারের নতুন ছবি ‘উঁচাই’। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের, বোমন ইরানি এবং ড্যানি ডেনজংপা। তবে পায়ের এই অবস্থায় ছবির প্রচার সেভাবে করতে পারবেন না বলিউডের শাহেনশা। এমনটাই মনে করছেন অনেকে।









