Joe Biden: কোভিড নিয়ে মোদীর প্রশংসায় বাইডেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড মোকাবিলা নিয়ে গোটা দুনিয়ার সামনে নিদর্শন তৈরি করেছে ভারত। সাফল্য তুলে ধরেছে। আর ঠিক সেখানেই পুরোপুরি ব্যর্থ চীন। কোয়াড–এর বৈঠকের পর টোকিওতে বসে এই কথাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঢালাও প্রশংসা করলেন ভারতের।

আরও পড়ুনঃ ব্লক স্তরেও চাই স্বচ্ছ নেতা, মাঠে নামলেন অভিষেক

বললেন, গণতান্ত্রিক উপায় কীভাবে সমস্যার মোকাবিলা করতে হয়, তা ভারতের থেকে শেখার। এক প্রবীণ আধিকারিকের কথায়, কোভিড মোকাবিলা নিয়ে ভারত আর চীনের তুলনা টেনেছেন বাইডেন। তাঁর মতে, দু’‌টো দেশই আয়তনের দিক থেকে বিশাল। তা সত্ত্বেও ভারত যেভাবে কোভিড মোকাবিলা করেছে, তা পারেনি চীন।

13 19

তিনি এও বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সাফল্য গোটা দুনিয়াকে দেখিয়েছে, যে গণতন্ত্রও পারে।অপর দিকে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, “সত্যি করেই ভারত-আমেরিকা সম্পূর্ণ বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য-সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের দুই দেশের সম্পর্ক রয়েছে। ফলে আমাদের দ্বিপাক্ষিক আরও উন্নত হয়েছে। বিশ্বের অন্যান্য বিষয়েও দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে।”

15 17

কোভিড নিয়ে মোদীর প্রশংসায় বাইডেন

16 16

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মোদি। সেই সুর টেনেই তিনি বাইডেনকে বলেন, “ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের মনোভাব একই। ভারত এবং আমেরিকা ছাড়াও সমমনষ্ক দেশগুলির সঙ্গেও এই অঞ্চলে শান্তি স্থাপনের চেষ্টা করি আমরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন