Abhishek Banerjee: ব্লক স্তরেও চাই স্বচ্ছ নেতা, মাঠে নামলেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য কমিটিতে বদল আনার পর জেলা কমিটিতেও বদল আনতে চলেছে তৃণমূল। সেইসঙ্গে বিরাট বদল হতে চলেছে ব্লক সভাপতি পদেও। জেলা সভাপতি পদে খুব একটা রদবদল না হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। ব্লক স্তরেও চাই স্বচ্ছ নেতা, সেইমতো সমীক্ষার কাজ শুরু করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ রিপোর্ট আসলেই ব্লক সভাপতিদের নাম ঘোষণা করবে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ ইডেনে IPL ম্যাচের জন্য ২ দিন গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো, লোকাল ট্রেন

৫ মে তৃণমূলের নতুন ভবনে দলীয় বৈঠক সেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ২০ মে এর পর থেকে ব্লক স্তরে সাংগঠনকে ঢেলে সাজানো হবে। তাই এখন থেকেই উদ্যোগ নিয়েছেন দলের নেতারা।

May be an image of 2 people, people standing and people sitting

সূত্রের খবর, নতুন করে ব্লক সভাপতি নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন অভিষেক। এর জন্য জেলা সভাপতি এবং বিধায়কদের কাছ থেকে নাম চেয়ে পাঠানো হয়েছে। সেই নামের তালিকা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পাঠানো হয়েছে। সেই উঠে আসা নামের তালিকা থেকে সমীক্ষায় থাকা নামগুলিকে মিলিয়ে দেখা হবে। যে নেতার প্রভাব এবং জনপ্রিয়তা সবচেয়ে বেশী তাঁকেই প্রাধান্য দেওয়া হবে।

May be an image of 4 people, people standing and text that says "কমিটী MMY 2235"

বিধানসভা নির্বাচনে বিপুল ভোতে জয়লাভ করলেও ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ মিলেছে। যাতে বেজায় অখুশি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের একাংশ জানিয়েছেন, ব্লক সভাপতি পদে নিয়োগে যাতে স্বচ্ছতা থাকে সেজন্য এবার খোদ তৃণমূলের সাধারণ সম্পাদক এই পদক্ষেপ নিয়েছেন।

সূত্রের ক্যহবর, ব্লক সভাপতি নিয়োগের চুড়ান্ত কাজ শেষের দিকে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসের শেষে আবারও জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরেই নতুন নাম ঘোষণা করা হবে।

ব্লক স্তরেও চাই স্বচ্ছ নেতা, চলছে অভিষেকের সমীক্ষা 

ব্লক স্তরেও চাই স্বচ্ছ নেতা, চলছে অভিষেকের সমীক্ষা 
ব্লক স্তরেও চাই স্বচ্ছ নেতা, চলছে অভিষেকের সমীক্ষা

তৃণমূল সূত্রে খবর, পুরাতন ফর্ম্যাট হলেও নতুন করে সংগঠনকে চাঙ্গা করাই দলের প্রধান লক্ষ্য। এর জন্য স্বচ্ছ ইমেজ যে সমস্ত নেতাদের রয়েছে, যারা দলের পুরাতন তাঁদেরকেই প্রাধান্য দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন