নজরবন্দি ব্যুরোঃ কিছু সময় আগেই কাঁচা বাদাম গেয়ে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। তাঁর গাওয়া সেই গান তাঁকে সামাজিক মাধ্যমে জনপ্রিয় করার পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো তেও নিয়ে গেছিলো। এবার সেই গানই তাঁকে পৌঁছে দিলো টলিউডে।
আরও পড়ুনঃ ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলানো হবে, সাফ বার্তা শাহের



‘পায়ের তোড়া, হাতের বালা…’ গেয়ে গেয়ে বাদাম বেছে পেট চালাত ভুবন বাদ্যকর,সেই ভিডিও তুলে কেউ একজন সামাজিক মাধ্যমে শেয়ার করেন, সেখান থেকেই কিছু সময়ের মধ্যে তাঁর এই বাদাম বাদাম গান বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে যায়। একটা সময় ছিল যখন সবার মুখে মুখে এই গান ঘুরত। বেশ কয়েক দিন এই জনপ্রিয়তার জেরে সে বিলাবহুল জীবনযাপন করেছিলেন, সেই টাকায় কিনেছিলেন বাড়ি গাড়ি।
![]()


কিন্তু সামাজিক মাধ্যমের এমনই লীলা, আজ যে রাজা কাল সে ফকির। ফলে তাঁর এই জনপ্রিয় আসতে আসতে হারায়, মানুষ তাঁকে ভুলতে শুরু করে, জনপ্রিয়তা পাওার পর আগের মতো আর বাদাম বেছতেও নারাজ ছিল ভুবন বাদ্যকর, তাঁর উপার্জনের টাকায় দুবরাজপুরে মনের মতো বাড়ি তৈরি করে পাওনা দার দের জালায় সে থাকতে পারছে না তাঁর বাড়িতে। ফলে অভাব অনটনের মধ্যেই ফের দিন কাটছিল তাঁর।
কাঁচা বাদাম গেয়ে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরের টলিউডে পদার্পণ, তাঁর এই জনপ্রিয় আসতে আসতে হারায়

তবে এরই মধ্যে সুখের খবর শোনাল ভুবন বাংলা সিরিয়ালে এবার দেখা যাবে তাঁকে, নায়িকার বাবার চরিত্রে সে অভিনয় করেছে। কিছু মাস আগেই সেই শুটিং শেষ হয়েছে। তাঁর জন্য পারিশ্রমিক হিসেবে ৪০ হাজার টাকা পেয়েছেন তিনি।







