Bhai Phota 2022: কোন দিকে মুখ করে ভাইকে ফোঁটা দেবেন? জেনে নিন নিয়ম

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্গোত্সবের পর থেকে একে একে পালিত হয় বিশেষ উত্সব। লক্ষ্মী পুজো, কালীপুজো আর শেষ ভাইফোঁটা। কালীপুজোর সময় থেকে টানা বেশ কিছুদিন ধরে চলে উত্সব। ধনতেরাস দিয়ে শুরু হয়ে উত্সব আর শেষ হয় ভাইফোঁটা দিয়ে।রাখী বন্ধনের মতো এই উৎসবও প্রত্যেক ভাই-বোনের জন্য বিশেষ।

আরও পড়ুন: ৩০ বছর পর দীপাবলির রাতে মহানগরে বায়ু দূষণ সর্বনিম্ন, খুশি পরিবেশবিদরা

এই উৎসব ভাই দুজ, ভাই টিকা, যম দ্বিতীয়া নামেও পরিচিত। প্রতি বছর দীপাবলির দুই দিন পর ভাই ফোটা পালিত হয়। বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে ভাই ফোটার জন্য। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে পূজা করে, তার মঙ্গল কামনা করে এবং তিলক করে।

কোন দিকে মুখ করে ভাইকে ফোঁটা দেবেন? জেনে নিন নিয়ম
কোন দিকে মুখ করে ভাইকে ফোঁটা দেবেন? জেনে নিন নিয়ম

কথিত আছে, ভাই ফোটার দিন তিলক লাগালে ভাই দীর্ঘায়ুর পাশাপাশি সুখ-সমৃদ্ধির আশীর্বাদও পায়। এই পবিত্র দিনে বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন। এটি করার একটি লক্ষ্য হল তাদের সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়। তবে এই দিনে ফোঁটা লাগানোর সময় বিশেষ খেয়াল রাখা হয়। কোন দিকে মুখ করে বসবেন তাও জরুরি।

কোন দিকে মুখ করে ভাইকে ফোঁটা দেবেন? জেনে নিন নিয়ম

3 20

বাস্তুতন্ত্র অনুসারে ভাইকে ফোঁটা দেওযার সময় তাঁর মুখ যেন পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে থাকা উচিত। এই দিনে ভাইকে ফোঁটা দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়। ভাইফোঁটার শুভ সময় ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর