IPL-এ বেটিংয়ের কালো ছায়া, তদন্তের নির্দেশ BCCI-এর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএলে বেটিংয়ের কালো ছায়া। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 22 এর আইপিএলের প্রস্তুতি পর্ব । নিলামের প্রস্তুতিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি তাদের গুটি সাজাতে শুরু করেছেন আর এর মধ্যেই উঠে এলো ক্রিকেট বেটিং সংক্রান্ত চাঞ্চল্যকর খবর। আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদের কর্ণধার সংস্থা সিভিসি ক্যাপিটালের সঙ্গে একাধিক বিদেশি বেটিং কোম্পানির সঙ্গে সম্পর্ক রয়েছে বলেই খবর।

আরও পড়ুনঃ সবচেয়ে খারাপ পারফরম্যান্স, বিরাটদের নিয়ে হতাশ সৌরভ

আর এই খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসল সৌরভের বোর্ড। শেষমেশ বিসিসিআই সিভিসি ক্যাপিটালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল। পাঁচ হাজার ৬২৫ কোটি টাকার বিনিময়ে আইপিএলের নতুন আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটাল। সিভিসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা।

১৯৮১ সালে তৈরি হয় এই ঋণদানকারী সংস্থা। ইউরোপের লুক্সেমবার্গের সংস্থা এটি। এখন তাদের প্রধান দপ্তর লন্ডনে। বিশ্বের ৭৩টি সংস্থায় বিনিয়োগ রয়েছে সিভিসির। এর আগেও একাধিক খেলার সঙ্গে যুক্ত ছিল তারা। এই মুহূর্তে কলকাতায় চলছে বিসিসিআইয়ের ৯০ তম বার্ষিক সাধারণ সভা।

IPL-এ বেটিংয়ের কালো ছায়া, তদন্তের নির্দেশ BCCI-এর

শনিবার এই সভার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শা। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “এই বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ প্যানেল গঠন করা হবে যারা সিভিসি ক্যাপিটাল এর মালিকানা নিয়ে তদন্ত করবে আর আমরা একটি কমিটি গঠন করছি যারা এই বিষয়টি তদন্ত করবে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর