বেসুরো আরও এক সাংসদ, শতাব্দীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেসুরো আরও এক সাংসদ, শতাব্দীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক রাজ্যে দল বদলের পালা অব্যাহত। এবার সংবাদের শিরোনামে উঠে এল বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তার একটি ফেসবুক পোস্ট ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। বৃহস্পতিবার বিকেলে শতাব্দী রায় ফ্যানস ক্লাব’-এর পেজে সাংসদের নামে একটি বয়ান প্রকাশিত হয়েছে। সেখানে নাম না করে দলেরই কারও কারও বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজনৈতিক একটি দলের চাপে,জনমত সমীক্ষা দেখালো না জনপ্রিয় বাংলা চ্যানেল!

বীরভূম লোকসভা কেন্দ্র এলাকার বাসিন্দাদের প্রতি তাঁর বার্তা, “আপনাদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ। আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভাল লাগে। কিন্তু মনে হয়, কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না।’’ এখানেই না থেমে ‘নতুন সিদ্ধান্ত’ নেওয়ার ইঙ্গিতও ওই পোস্টে দিয়ে রেখেছেন শতাব্দী। আগামী ১৬ জানুয়ারি, শনিবার দুপুর ২টোয় তিনি ওই সিদ্ধান্ত জানাবেন বলেও জানিয়েছেন।

তারপরেই ওই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে, তবে কি বীরভূমের সাংসদও এবার নাম লেখাবেন গেরুয়া শিবিরে! এদিন সাংবাদিকদের ফোনের উত্তর দেননি শতাব্দী। তবে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেওয়ার লক্ষ্য যে বীরভূমের শীর্ষ তৃণমূল নেতৃত্ব, আরও সরাসরি বললে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তা শতাব্দী-ঘনিষ্ঠেরা মনে করছেন। সাংসদের পোস্টের কথা জেনে অনুব্রত বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রায় পাঁচ লক্ষ লোকের সামনে কে হেঁটেছেন, সবাই দেখেছেন। তার পরেও কেন এ সব লিখেছেন, সেটা তিনিই ভাল বলবেন।’’ প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর বোলপুরে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল শতাব্দীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর