জয় অধরা বাংলার, কর্ণাটকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র

কর্ণাটকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র করে বাংলা। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ৩ পয়েন্ট সংগ্রহ করেন অনুষ্টুপরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলতি রঞ্জি ট্রফির চার ম্যাচে এখনও জয় অধরা বাংলার। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে অভিযান শুরু করে বাংলা। বিহারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাকে। কেরলের বিরুদ্ধে ড্র ম্যাচ থেকে ১ পয়েন্ট আসে অনুষ্টুপদের পকেটে। এবার কর্ণাটকের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র করে বাংলা। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ৩ পয়েন্ট সংগ্রহ করেন অনুষ্টুপরা।

ফলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানেই থেকে যেতে হয় বাংলাকে। প্রথম ইনিংসে ৩০১ তুলেছিল বাংলা। দ্বিতীয় দিনের শেষে কর্নাটককে লড়াইয়ে রেখেছিলেন অভিনব মনোহর (৫৫)। তৃতীয় দিনের শুরুতে তিনি আউট হতেই কর্নাটকের বাকি ইনিংস দ্রুত শেষ করে দেয় বাংলা।

২২১ রানে অল আউট হয়ে যায় কর্নাটক। ৮০ রানের লিড নেয় বাংলা। সূরজ সিন্ধু জয়সওয়াল (৩-৬৫) এবং ঋষভ বিবেকও (২-৪৬) ভাল বল করেছেন। প্রথম ইনিংসে বাংলাকে বড় রানে পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। শেষ পর্যন্ত বাংলা থামে ৩০১ রানে। শাহবাজ করেন ৫৯ রান। বল হাতে বাংলাকে স্বপ্ন দেখানো শুরু করেছিলেন সুরজ সিন্ধু, ঈশান পোড়েলরা।

কিন্তু জয়ের জন্য ৩৬৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে কর্ণাটক। তারা ৩ উইকেটে ১১০ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। মণীশ পান্ডে ৩০ রান করে অপরাজিত থাকেন। ৫ রান করে আউট হন মায়াঙ্ক আগরওয়াল। দ্বিতীয় ইনিংসে বাংলার সুরজ জসওয়াল ৩টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন অনুষ্টুপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত