নজরবন্দি ব্যুরোঃ পেগাসাস কাণ্ড রাজ্য সরকারের তরফে গঠিত কমিশনের তরফে ৩১ জনকে তলব। সেই তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেগাসাস কাণ্ডে রাজ্য কমিশনের জিজ্ঞাসাবাদ, চলতি মাসেই হাজিরা দিতে হবে তাঁদের।
আরও পড়ুনঃ Solar Eclipse: আগামী ৪ ডিসেম্বর ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ভারত থেকে দেখা যাবে কি?


পেগাসাস কাণ্ডে তদন্তের জন্য ২৬ জুলাই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে কমিশন গঠন করা হয়। তারপর থেকে একাধিক তথ্য উঠে এসেছে কমিশনের তদন্তে। কমিশনের তরফে জানানো হয়েছে ৩১ জনের মধ্যে এখনও অবধি মাত্র ৩ জন ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন। তবে প্রশান্ত কিশোরকে তলব করা হয়েছিল। কিন্তু কলকাতার বাইরে থাকার কারণে উওনি উপস্থিত থাকতে পারেননি। ২১ ডিসেম্বর অবধি চলবে এই প্রক্রিয়া।
পেগাসাস কাণ্ডে রাজ্য কমিশনের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ডিভাইস পেগাসাস ইনফেকটেড হয়েছিল সেইগুলিকেও চেয়ে পাঠিয়েছেন তাঁরা। ওই ডিভাইসগুলিকে তদন্তের জন্য পাঠানো হতে পারে। চলতি মাসেই দেখা করবেন তাঁরা।



উল্লেখ্য, বিশ্বের ১৭ টি সংবাদমাধ্যম ১৮ জুলাই ৫০,০০০ জনের তালিকা প্রকাশ করে৷ যার মধ্যে ভারতের ৩০০ জন রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং সাংবাদিক সহ একাধিক সংস্থার নাম আসে। এই তদন্ত প্রথম শুরু করে প্যারিসের একটি এনজিও ফরবিডেন স্টোরিজ। যার সঙ্গে যুক্ত ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
২০১৭ থেকে শুরু করে ২০১৯ অবধি এই তদন্ত চালানো হয়েছিল। এমনকি চলতি বছরেও ব্যবহার করা হয়েছে এই স্পাইওয়্যার। ভারতে সরকার বিরোধী সহ একাধিক রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের ফোনে এই স্পাইওয়্যার ব্যবহার করা হয় বলে অভিযোগ।
পেগাসাস কাণ্ডে রাজ্য কমিশনের জিজ্ঞাসাবাদ, ৩১ জনকে তলব

যা ঘিরে রীতিমতো তোলপাড় হয় সংসদের বাদল অধিবেশন। কেন্দ্র সরকার পেগাসাস ব্যবহার করছেন কি না? এবং ব্যবহার করলে সেটা কাদের ওপর ব্যবহার করা হচ্ছে তা জানতে চেয়ে উত্তাল হয় সংসদ। অর্ধেক সমস্য ধরে অচল হয় অধিবেশন। সরকারের তরফে দেওয়া জবাবে অখুশি ছিলেন সাংসদরা। তাই মামলা আদালতে গড়ায়। চলতি মাসে একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই কমিটিও তদন্তের জন্য সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে।







