Solar Eclipse: আগামী ৪ ডিসেম্বর ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ভারত থেকে দেখা যাবে কি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর, শনিবার। শুক্ল পক্ষের অমাবস্যা তিথিতে হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতির্বিদ্যার দিক থেকে ২০২১ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বছর মোট চারটি গ্রহণ (Eclipse) রয়েছে। দুটি সূর্যগ্রহণ (Solar Eclipse) এবং দুটি চন্দ্রগ্রহণ। এই বছর আগের সূর্যগ্রহণটি ছিল ১০ জুন।

আরও পড়ুনঃ নতুন বছর থেকেই বাড়ছে ATM লেনদেনের খরচ! জানুন বিস্তারিত

যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে যায় এবং সূর্যকে আড়াল করে তখন সূর্যগ্রহণ ঘটে। বিশ্বের কিছু জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাওয়ার কথা। তার মধ্যে রয়েছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ মেরুর কিছু অংশ।

আগামী ৪ ডিসেম্বর ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
আগামী ৪ ডিসেম্বর ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

সম্পূর্ণ সূর্যগ্রহণ শুধুমাত্র দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা ছাড়াও দক্ষিণ মেরুর কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। ভারতে এবার আর এই সূর্যগ্রহণ দেখা যাবে না। ৪ ডিসেম্বর সকাল ১০.৫৯ মিনিট থেকে দুপুর ৩.০৭ মিনিট পর্যন্ত চলবে সূর্যগ্রহণ।

আগামী ৪ ডিসেম্বর ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ভারত থেকে দেখা যাবে কি?

এই গ্রহণের সময়কাল প্রায় ৪ ঘণ্টা ৮ মিনিট। ৪ ডিসেম্বর, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১০:৫৯ মিনিটে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ১২:৩০ মিনিটে এবং সর্বাধিক সূর্যগ্রহণ হবে দুপুর ০১:০৩ মিনিটে এবং অবশেষে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে ০৩:০৭ মিনিটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত