ATM News: নতুন বছর থেকেই বাড়ছে ATM লেনদেনের খরচ! জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের বাড়তে থাকা দামের ধাক্কায় এমনিতেই আমজনতার নাভিশ্বাস  দেশবাসীর। আর এবার সেই সাথে যুক্ত হতে চলেছে ATM এর টাকা তোলার খরচও। আরবিআই ১লা জানুয়ারি ২০২২ থেকে সমস্ত ব্যাঙ্ককে এটিএম লেনদেনের জন্য চার্জ বাড়ানোর অনুমতি দিয়েছে।  খন কেউ যদি এটিএম-এ প্রদত্ত বিনামূল্যের লেনদেনের সংখ্যার বেশি ব্যবহার করেন, তাহলে তাঁকে আগের থেকে বেশি টাকা ব্যাঙ্কে দিতে হবে।

আরও পড়ুনঃ রবিবার সকালেই আছড়ে পড়বে জাওয়াদ, বাংলায় প্রভাব কী?

গত জুনেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) তরফে ব্যাঙ্কগুলিকে এব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন নিয়ম লাগু হচ্ছে নতুন বছরের শুরু অর্থাত্‍ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে। প্রসঙ্গত, নিজের ব্যাঙ্কের ATM থেকে লেনদেনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম পাঁচবার কোনও খরচ লাগে না। অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে সেই সীমা মেট্রো শহরের ক্ষেত্রে ৩ ও অন্যত্র ৫।

নতুন বছর থেকেই বাড়ছে ATM লেনদেনের খরচ
নতুন বছর থেকেই বাড়ছে ATM লেনদেনের খরচ

এক্ষেত্রে লেনদেন বলতে কেবল টাকা তোলাই বোঝায় না। টাকা জমা বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত লেনদেনও হতে পারে। এতদিন এই নির্দিষ্ট সীমা পেরলেই দিতে হত প্রতি লেনদেনে ২০ টাকা। এবার সেই খরচ ১ টাকা বেড়ে হতে চলেছে ২১ টাকা। সেই সঙ্গে যুক্ত হচ্ছে জিএসটি।

শেষবার এই চার্জ বাড়ানো হয়েছিল ২০১৪ সালের আগস্টে। প্রায় ৭ বছর পরে সেই খরচ বাড়াচ্ছে আরবিআই। এর আগে গত আগস্ট থেকে অন্য খরচও বেড়েছিল। ডেবিট (Debit card) ও ক্রেডিট কার্ডের (Credit card) লেনদেনের দিকটি দেখাশোনা করে যে সমস্ত সংস্থা, সেই সংক্রান্ত পরিষেবা মূল্যও বেড়েছে।

নতুন বছর থেকেই বাড়ছে ATM লেনদেনের খরচ! 

আর্থিক লেনদেনের খরচ ১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭ টাকা। বাকি লেনদেনের ক্ষেত্রে খরচ বেড়েছে ৫ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত