নজরবন্দি ব্যুরো: ২০১১ সালে ক্ষমতা হারানোর পর থেকে ক্রমেই বাংলার রাজনীতি থেকে বিলুপ্তির পথে সিপিআইএম। মাঝে বারোটা বছর একাধিক নির্বাচনে প্রায় সব ক্ষেত্রেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বামেদের। গত বৃহস্পতিবার দিল্লিতে সিপিআইএমের পলিটব্যুরো বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর সেখানেই বাংলার শীর্ষনেতারা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন, সাংগঠনিক যে দুর্বলতা দেখা যাচ্ছিল বিগত কয়েক বছর ধরে তা অনেকটাই কেটেছে এবং নিচু তলার শুদ্ধিকরণ অভিযানও সফল হয়েছে।
আরও পড়ুনঃ ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়াকে নিশানা অনুরাগের, পাল্টা কী জবাব তৃণমূল সাংসদের?



