Sasthyasathi: স্বাস্থ্যসাথীতে ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসা, বঙ্গবাসীকে উপহার মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যবাসীকে সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যানসার-সহ আরও ৭০ ধরনের রোগের চিকিৎসা করানো যাবে। সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এসেছিল রাজ্য সরকার। এই প্রকল্পে বিভিন্ন ধরনের চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন রাজ্যবাসী। উপকৃত প্রায় ১০ লক্ষ মানুষ।

আরও পড়ুনঃ প্রাথমিক বোর্ডের তথ্যে গড়মিল, রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে সুখবর শুনিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ‌্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্যসাথী কার্ডে ক্যানসার ছাড়াও আরও ৭০ ধরনের চিকিৎসা পরিষেবার সুযোগ মিলবে সেগুলির মধ্যে রয়েছে রেডিওফ্রিকোয়েন্সি, রেডিওফ্রিকোয়েন্সি অ‌্যাবোলেশন, ইউএসজি গাইডেড পেরিফেরাল নার্ভ ব্লক-সহ প্রভৃতি জরুরি চিকিৎসা পরিষেবা।

স্বাস্থ্যসাথীতে ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসা, বঙ্গবাসীকে উপহার মমতার।
স্বাস্থ্যসাথীতে ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসা, বঙ্গবাসীকে উপহার মমতার।

বর্তমানে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে প্রতিমাসে অন্তত এক হাজার মানুষ এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এর আগে প্রায় ২ হাজার রোগের চিকিৎসা করা সম্ভব হতো এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়।

স্বাস্থ্যসাথীতে ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসা, বঙ্গবাসীকে উপহার মমতার।
স্বাস্থ্যসাথীতে ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসা, বঙ্গবাসীকে উপহার মমতার।

তবে আরও ৭০ ধরনের রোগের চিকিৎসা পরিষেবা যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্যের সাধারণ দরিদ্র মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবেন বলে মনে করছেন রাজ্য সরকার। তবে স্বাস্থ্যসাথী নিয়ে একাধিক অভিযোগ রয়েছে উপভোক্তাদের মনে। কারণ অনেকেরই অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও পরিষেবা মেলেনা সেভাবে।

স্বাস্থ্যসাথীতে ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসা, বঙ্গবাসীকে উপহার মমতার।

swasty

যদিও তথ্য বলে, এখনও পর্যন্ত কোনও রাজ্যের প্রশাসন নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করেনি সেই রাজ্যের বাসিন্দাদের জন্যে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যকে পথ দেখাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এমনিতেই ক্যানসারের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের পক্ষে সেই চিকিৎসা খরচ বহন করা সম্ভব হয় না। তাই ক্যানসারের চিকিৎসা যুক্ত হওয়ার ফলে রাজ্যের বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর