ইস্টবেঙ্গল ক্লাবকে বেনফিকা ক্লাবের চিঠি, কিসের ইঙ্গিত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবকে বেনফিকা ক্লাবের চিঠি, কিসের ইঙ্গিত? ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে লিসবনের বেনফিকা ক্লাবের প্রেসিডেন্ট লুইস ফিলিপ ভিইরা লাল হলুদ সচিব কল্যাণ মজুমদারকে চিঠি লিখেছেন। ওই চিঠিতে বেনফিকা ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবকে শতবর্ষে পা রাখার জন্য ‘শুভেচ্ছা’ জানিয়ে লিখেছে,’১০০ বছর ধরে অস্তিত্ব ধরে রাখা একটা বিশাল সম্মানের।

আরও পড়ুনঃ শ্রমিকদের ঘর বানিয়ে দেবে রাজ্য সরকার। চা সুন্দরী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী!

বেনফিকার কাছে এটি একটি গৌরব উজ্জ্বল অধ্যায়। ‘বেনফিকা ক্লাব প্রেসিডেন্ট লিখেছেন,’আমি ক্লাব প্রশাসকদের অভিনন্দন জানাচ্ছি, সঙ্গে ক্লাবের সকল কর্মচারীদের যারা খুব সুন্দরভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। শুভেচ্ছা জানাচ্ছি সকল ইস্টবেঙ্গল সমর্থকদের, কেননা আমি বিশ্বাস করি, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ক্লাবের ইতিহাস জুড়ে।

Benfifa
ইস্টবেঙ্গল ক্লাবকে বেনফিকা ক্লাবের চিঠি

‘এরপরেই বেনফিকা ক্লাব প্রেসিডেন্ট ওই চিঠিতে লিখেছেন, আমি আশাবাদী যে আগামী মরশুম গুলোতেও ইস্টবেঙ্গল ক্লাব সমস্ত সাফল্য পাবে। আমি ক্লাবের শুভকামনা করি।’এই একটি চিঠি যাবতীয় জল্পনাকে উস্কে দিয়েছে। তাহলে কি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আগামী দিনে গাটছাড়া বাধঁতে দেখা যেতে পারে দ্য ঈগলদের।

ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব সপ্তম আইএসএলে একাদশ তম টিম হিসেবে টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। এরপর ‘দ্য রেডস’ এর তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে পাঠানো এই চিঠি কিসের ইঙ্গিত বয়ে এনেছে? কলকাতা ময়দান জুড়ে এখন জোর চর্চ্চা চলছে ইস্টবেঙ্গল ক্লাবকে পাঠানো বেনফিকা ক্লাবের এই চিঠিকে ঘিরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত