শ্রমিকদের ঘর বানিয়ে দেবে রাজ্য সরকার। চা সুন্দরী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ শ্রমিকদের ঘর বানিয়ে দেবে রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠকে চা সুন্দরী প্রকল্পের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তরাই ডুয়ার্সের চা শ্রমিকদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের উন্নয়নে রাজ্যের নতুন প্রকল্প চা সুন্দরী। মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত সংক্রমণের গতি। ফের মৃত্যু ছুঁল রেকর্ড সংখ্যা।

শ্রমিকদের ঘর বানিয়ে দেবে রাজ্য সরকার। জানা গেছে, কিছু আইনী জটিলতা ও বাগান মালিকপক্ষের গাফিলতি বা অনিচ্ছার কারনে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। এখনও উত্তরবঙ্গের লক্ষাধিক শ্রমিক গৃহহীন। বহু বাগান দীর্ঘদীন ধরে বন্ধ রয়েছে আবার বহু বাগান ধুঁকছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এদিন প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চা শ্রমিকদের সহায়তায় তৈরী করেছেন চা সুন্দরী প্রকল্প।

প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। এই টাকা দিয়ে গৃহহীন চা শ্রমিকদের বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকারের আবাসন দফতর। এই কাজে সহায়তা করবে শ্রম ও ভূমি ও ভূমি সংস্কার দফতর। এই প্রকল্পের আওতায় চা শ্রমিকদের দেওয়া হবে শিক্ষা ও স্বাস্থের সুবিধাও।

প্রথম পর্যায়ে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মুজনাই, ঢেকলাপাড়া, তোর্ষা, লঙ্কাপাড়া, রেডব্যাঙ্ক সহ মোট ৭ টি চাবাগানের ৩ হাজার ৬৯৪ টি গৃহহীন শ্রমিক পরিবারকে ঘর বানিয়ে দেওয়া হবে।
আগামী ৩ বছরের মধ্যে তরাই ও ডুয়ার্সের মোট ৩৭০ টি চা বাগানে চা সুন্দরী প্রকল্পে ঘর তৈরী শেষ করার লক্ষ্য মাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত