Beauty Tips: শীতে চুল ও ত্বকের যত্ন নিন, রইল ভিটামিন-ই ক্যাপসুলের উপকারিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ভিটামিন ই শরীরের নানা উপকার করে। বার্ধক্যের প্রভাব কমায়, হাড়ের যত্ন নেয়, বন্ধ্যত্বের সমস্যা রোধ করে। এর পাশাপাশি ত্বক ও চুলেরও উপকার করে এটি। ভিটামিন ই ক্যাপসুল যে কোনও ওষুধের দোকানেই পাওয়া যায়। একটা মাত্র ক্যাপসুলেই ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া সৌন্দর্য।

আরও পড়ুনঃ আর নয় হাফ ডে, শনিবার পুরো স্কুল চালানোর ঘোষণা পর্ষদের

ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে তার নির্যাসটি ত্বকে মাখলেও নানা ধরনের উপকার হতে পারে। যেমন যাঁদের ব্রণর সমস্যা বেশি হয়, তাঁরা ভিটামিন ই ক্যাপসুলের তরল মুখে মাখলে সেই সমস্যা কমতে পারে। কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটি সরাসরি যদি মুখে মাখেন তাহলে ত্বকের কিছু ক্ষতিও হত পারে। যাঁদের ত্বক খুব সংবেদনশীল ভিটামিন ই-র সরাসরি ব্যবহার, তাঁদের ত্বকে প্রদাহের কারণ হয়ে দাঁড়াতে পারে।

ত্বক ভাল রাখতে সরাসরি ভিটামিন ই ব্যবহার না করে, বরং দই, মধু, লেবুর রসের মিশ্রণ মুখে লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে। ব্রণ বা ত্বকের অন্যান্য দাগছোপ কমাতে পাকা পেঁপের সঙ্গে মধু, লেবুর রস এবং ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে মুখে লাগান। ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ভিটামিন-ই ক্যাপসুল।

শীতে চুল ও ত্বকের যত্ন নিন, ব্যবহার করুন ভিটামিন-ই ক্যাপসুল

শীতে চুল ও ত্বকের যত্ন নিন, রইল ভিটামিন-ই ক্যাপসুলের উপকারিতা
শীতে চুল ও ত্বকের যত্ন নিন, রইল ভিটামিন-ই ক্যাপসুলের উপকারিতা

ভিটামিন-ই ক্যাপসুল চুল বাড়াতে সাহায্য করে। অলিভ অয়েলর সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে আধ ঘন্টা ভাল করে ম্যাসাজ করুন। চাইলে নারকেল তেলের সঙ্গেও লাগাতে পারেন। এতে আপনার চুলের ডগা ফাটার সমস্যাও কমে অনেকাংশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন