নজরবন্দি ব্যুরো: আইএসএল শুরুর আগে নামী সংস্থার প্রধান স্পনসরসিপ পেলো এটিকে মোহনবাগান। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা. তারপরেই ঢাকে কাঠি পড়ে যাবে আইএসএল এর। গোয়া তে ২০ তারিখ প্রথম ম্যাচে প্রতিপক্ষ এটিকে-মোহনবাগান ও কেরল। নতুন নামে এবার নামতে চলেছে ৩ বারের কাপজয়ী এটিকে। সাথে এবার যুক্ত হল নতুন স্পনসরও।
আরও পড়ুনঃ সুস্থ হয়ে ওঠা মারাদোনার আরোগ্য কামনা করলেন মেসি।
আরও পড়ুনঃ কাননে ফুটল পদ্ম,রাতেই শোভনের সঙ্গে দেখা করলেন শাহ
আইএসএল শুরুর আগে নামী সংস্থার প্রধান স্পনসরসিপ পেলো এটিকে মোহনবাগান। আইএসএলের সপ্তম সংস্করণের জন্য হিসেবে সবুজ-মেরুনের সঙ্গে যুক্ত হল SBOTOP ডট নেট নামের সংস্থাটি। শুক্রবার ক্লাবের তরফ থেকে বিবৃতি দিয়ে এই খবর জানানাে হয়। জানা গিয়েছে, সংস্থাটি ফুটবল,ক্রিকেট-সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযােগিতার কভারেজ করে থাকে। ইপিএলের বিখ্যাত ক্লাব লিডস ইউনাইটেডের মুখ্য স্পনসরও এই SBOTOP ডট নেট।আসন্ন আইএসএল এ বাগান খেলােয়াড়দের ম্যাচে পরিহিত জার্সি এবং অনুশীলন জার্সিতে থাকবে এই সংস্থার লােগাে.গােটা আইএসএল মরশুমে এটিকে-মােহনবাগানের হয়ে বিভিন্ন ডিজিটাল অনুষ্ঠানের আয়ােজনও করবে সংস্থাটি। এমনই জানিয়েছেন কর্তারা। নতুন নাম ও স্পনসর কি জয়ের ধারা বজায় রাখতে পারবে এটিকের?সেদিকেই তাকিয়ে ভক্তরা।
আরও পড়ুনঃ কোভিড টেস্ট করালেন গৌতম গম্ভীর। হোম আসোলেশনে রয়েছেন তিনি।
নয়া এই চুক্তিতে খুশি দু’তরফই। SBOTOP ডট নেটের এক আধিকারিক জানান, ‘‘এটিকে মোহনবাগানের সঙ্গে এই চুক্তি করতে পেরে আমরা খুশি। আইএসএলের অন্যতম সেরা দলকে টুর্নামেন্টের প্রস্তুতিতে সবরকমভাবে সাহায্য করবে SBOTOP ডট নেট।’’ অন্যদিকে, এটিকে মোহনবাগানের CEO রঘু আইয়ারের মুখেও একই কথা। তিনি বলেন, ‘‘SBOTOP ডট নেট-কে মুখ্য স্পনসর পেয়ে আমরা খুবই খুশি। তাঁদের এই সমর্থনের জন্য অনেক ধন্যবাদও জানাতে চাই।’’



