নজরবন্দি ব্যুরো: সুস্থ হয়ে ওঠা মারাদোনার আরোগ্য কামনা করলেন মেসি। দ্রুত সুস্থ হয়ে উঠছেন দিয়েগো মারাদোনা। মস্তিষ্কের রক্তক্ষরন নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মারাদোনার সফল অস্ত্রোপচার এর পরও নানা জটিলতা দেখা যাওয়ার আশঙ্কায় ছিলেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ কোভিড টেস্ট করালেন গৌতম গম্ভীর। হোম আসোলেশনে রয়েছেন তিনি।
তবে নতুন কোনো রক্ত জমাট বাঁধা হয়নি। সুস্থও হচ্ছেন দ্রুত। কোনও নতুন সমস্যা দেখা যায়নি। দ্রুত বাড়ি ফিরতে চান তিনি। যদিও ২৪ ঘন্টা পর্যবেক্ষণ এ রেখেছেন চিকিৎসকরা । এখন দ্রুত আরোগ্য কামনায় তার গোটা দুনিয়ার আপামর ভক্তকুল ।
মারাদোনার দ্রুত আরােগ্য কামনা করেছেন আর্জেন্টাইন ফুটবল যুবরাজ লিওনেল মেসি। ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, আপনার জন্য বহু ভক্ত উদ্বেগে রয়েছেন।
সুস্থ হয়ে ওঠা মারাদোনার আরোগ্য কামনা করলেন মেসি। দ্রুত সুস্থ হয়ে উঠবেন! এই আশা করি। ইতিমধ্যেই মারাদোনাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজুড়ে বহু মানুষ। এমনকি হাসপাতালে সামনেও দেখা গিয়েছিল বহু দিয়েগাে ভক্তকে।



